Saturday, April 4, 2026

রামের পর হনুমানের জন্মভূমি নিয়ে তরজা দুই রাজ্যের

Date:

Share post:

রাম জন্মভূমি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ছিল, অবশেষে ২০১৯-এর নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে মেটে সেই বিতর্ক। তবে এবার নয়া বিতর্কের কেন্দ্র হনুমান জন্মভূমি (Hanuman Janmabhoomi)।

রামের সবচেয়ে বড় ভক্ত হনুমানের জন্ম কোথায় ? সেই নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে দুই রাজ্যের অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি দেবষ্টনাম ও কর্ণাটকের শ্রী হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট নামক দুই ধর্মীয় সংস্থা। তিরুমালা তিরুপতি দেবষ্টনাম সংস্থার দাবি, তিরুমালা পার্বত্য অঞ্চলে হনুমানের জন্ম (Hanuman Janmabhoomi)। পুরাণের বহু নথি বলছে ‘অঞ্জনাদ্রি’তে (বর্তমানে তিরুমালা) হনুমানের জন্ম হয়েছে। তাই বুধবার সেখানকার ‘অঞ্জনাদ্রি’ মন্দিরে একটি বিশেষ পুজোরও আয়োজন করে সংস্থাটি। এই তথ্যের পরিপ্রেক্ষিতে ৮ সদস্যের কমিটির সামনে একটি বিস্তারিত রিপোর্টও পেশ করেছেন এই সংস্থা। যদিও তাদের সেই দাবি মানতে নারাজ কর্ণাটকের সংস্থা শ্রী হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। কর্ণাটকের এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা স্বামী গোবিন্দনন্দ সরস্বতীর দাবি, বাল্মীকি রামায়ণে স্পষ্ট করে বলা হয়েছে হনুমানের জন্ম অঞ্জনাহাল্লিতে। হাম্পির তুঙ্গভদ্র নদীর তীরে এটির অবস্থান। বুধবার এই বিষয়ে ফের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:Mamata: মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা, উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠকে হাজির ২ বিজেপি নেতাও

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...