Saturday, April 4, 2026

Coochbehar Fire:কোচবিহারে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত মা ও ছেলে

Date:

Share post:

কোচবিহারের নিউ কদমতলায় একটি বহুতলে ভয়াবহ আগুন। মঙ্গলবার সাতসকালেই বিধ্বংসী ওই আগুনে ঝলসে মারা যান বহুতলে থাকা মা ও ছেলে। মৃতদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে কোতয়ালি থানার পুলিশ।মৃতদের নাম  সুপ্রিয়া সরকার (৫৭) এবং সুজয় সরকার (৩২)।আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:Dev:মানুষের পাশে থাকার স্বীকৃতি, লোকসভার স্পিকারের মুখে তৃণমূল সাংসদ দেবের প্রশংসা

মঙ্গলবার কোচবিহারে একটি ৫তলা বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। বহুতল থেকে ধোঁয়া বেরতে দেখেই স্থানীয়রা দমকলে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী।


স্থানীয়রা জানিয়েছেন বহুতলটিতে মা ও ছেলে থাকতেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃতদের বাড়ি সম্ভবত অসমে। মঙ্গলবার আগুন লাগার পর মা ও ছেলেকে ডাকার চেষ্টা করে স্থানীয়রা। কিন্তু তারা দরজা খোলেননি। এমনকি সাড়াও দেননি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ অবস্থায় দেহ দুটিকে উদ্ধার করে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...