Tuesday, March 31, 2026

Viral: দিনমজুরের ফ্যাশন ফটোশ্যুট ভাইরাল হল নেট দুনিয়ায়

Date:

Share post:

কেরলের(Kerala) বাসিন্দা, পেশা দিনমজুরি(Labour), গালে কাঁচা পাকা দাড়ি, সাদা কালো চুল, পরনে থাকত অপরিষ্কার শার্ট, আর লুঙ্গি। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যেটুকু জুটত তা দিয়েই ডাল ভাত জুটে যেত কোনও মতে। ভাবছেন হয়ত এতো নেহাতই সাধারণ এক মজুরের(Labour) কথা। কিন্তু এই অতি সাধারণ মানুষটিই যে এখন সোশ্যাল মিডিয়ায়(Social media) সাড়াজাগানো মডেল(Model), সেটা জানেন কি?

আরো পড়ুনSandya Mukhopadhyay:প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

কথায় বলে ভাগ্য কখন কীভাবে বদলায় তা বোধহয় ভাগ্যবিধাতা নিজেও আগে থেকে জানতে পারেন না।আর তাই হঠাৎ করেই ঘটে যায় মিরাকেল! তেমনটাই হয়েছে কেরলের দিনমজুর মাম্মিক্কার(Mammikka) সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এখন তাঁকে দেখলে চেনা দায়। পরনে দামি স্যুট, চোখে স্টাইলিশ চশমা। গোঁফদাড়ি, চুলেও এসেছে মেকওভার। এক্কেবারে নতুন স্টাইল নিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন সেদিনের সেই দিনমজুর মাম্মিক্কা( Mammikka)। তাঁর ফ্যাশন ফটোশুটের(Fashion photoshoot) প্রচুর ছবি ইতিমধ্যেই ভাইরাল। তৈরি হয়েছে তাঁর ফ্যানপেজও। যেখানে তাঁর ফটোশুটের সমস্ত ছবি আপলোড করাও হয়েছে।

আরো পড়ুন:‘লাফিং বুদ্ধ’র বদলে ‘ লাফিং শুভেন্দু’র মডেলটি রাখতে পারেন, কর্মী- সমর্থকদের কেন এমন পরামর্শ দিলেন কুণাল?

কিন্তু এত কাণ্ড ঘটল কীভাবে? আর মাম্মিক্কার ছবিগুলো তুললেন কোন ফটোগ্রাফার? এবার তাহলে আপনাদের সাথে পরিচয় করেই শরিক বয়ালিল শেখ এর। মূলত এবার হাত ধরেই ফ্যাশন দুনিয়ায় পা রাখেন মাম্মিক্কা।সংবাদমাধ্যমকে শরিক জানান, বহু আগে তিনি মাম্মিক্কার একটি ছবি তুলেছিলেন । তখন অবশ্য এই চাকচিক্য ছিল না। গায়ে ধুলোময়লা, পরনে রং চটা লুঙ্গি, সেই ভাবেই পোজ দিয়েছিলেন মাম্মিক্কা (Mammikka)। এরপর শরিকের তোলা সেই ছবি নেট মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার ছবির দ্বিতীয় অধ্যায়, কিছুদিন আগেই ওয়েডিং স্যুটের এক ব্র্যান্ডের ছবি তোলার প্রস্তাব আসে শরিকের কাছে। কিন্তু কে মডেল হবেন, তা নিয়েই বেশ চিন্তায় পড়ে যান শরিক। তখনই মাম্মিক্কার কথা মাথায় আসে তাঁর। যেমন ভাবা তেমন কাজ। সোজা পার্লারে নিয়ে গিয়ে মাম্মিক্কার মেকওভার করা হয়। এরপরই শরিক একগুচ্ছ ছবি তোলেন মাম্মিক্কার। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। এখন সোশ্যাল মিডিয়ায় নতুন সেনসেশন দিনমজুর মাম্মিক্কা।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...