Monday, April 6, 2026

‘লাফিং বুদ্ধ’র বদলে ‘ লাফিং শুভেন্দু’র মডেলটি রাখতে পারেন, কর্মী- সমর্থকদের কেন এমন পরামর্শ দিলেন কুণাল?

Date:

Share post:

রাজ্যের চার পুরসভার ভোটে বিপুল সমর্থনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সবুজ ঝড়ে উড়ে গিয়েছে বিজেপি (BJP) সহ বিরোধীরা। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতাকে লাফিং শুভেন্দু (Suvendu Adhikari) বলে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

টুইটারে তিনি (Kunal Ghosh) লেখেন,”যাঁরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও সমর্থক, তাঁরা ‘লাফিং বুদ্ধ’র বদলে ‘ লাফিং শুভেন্দু’র (Suvendu Adhikari) এই মডেলটি রাখতে পারেন। যেখানেই এর মুখটি দেখা যাবে, সেখানেই তৃণমূল বিপুলভাবে জিতবে। তৃণমূল পরিবারের সাফল্য, আনন্দ, সমৃদ্ধির জন্য এই জিনিসটি আপাতত দারুণ কার্যকর।”

তৃণমূলের কর্মী-সমর্থকদের লাফিং বুদ্ধের সংস্করণে তৈরি ‘লাফিং শুভেন্দু’র মূর্তি সঙ্গে রাখার পরামর্শ দেন কুণাল ঘোষ। তিনি এদিন বলেন, লাফিং শুভেন্দুর মডেল তৃণমূলের জন্য পয়া এবং বিনোদনমূলক। যেখানেই দেখা যাবে, সেখানেই বিপুল ভোটে জিতবে তৃণমূল।

আরও পড়ুন-মাত্র ৬ ঘণ্টায় শিলিগুড়ি থেকে কলকাতা, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি উত্তরবঙ্গ

রাজ্যের চার পুরসভার ভোটে তেমন ফল করতে পারেনি বিজেপি। এরপরই মঙ্গলবার কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) গিয়েছে বিজেপি। সরকারের বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে যেতে অনুমতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, এমনটাই অভিযোগ তাদের। প্রচারে সেগুলিকেই হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ জানায় বিজেপি নেতারা। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দ্রুত শুনানির দাবি করে বিজেপি।

 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...