Tuesday, June 23, 2026

Soham Chakroborty: বিধায়কের নাম করে আর্থীক প্রতারণা, নিজের আপ্ত সহায়ককে পুলিশের হাতে তুলে দিলেন সোহম

Date:

Share post:

এক দু’দিন নয়। দিনের পর দিন বিধায়ক-অভিনেতার নাম করে আর্থিক প্রতারণা করে গেছেন তাঁরই আপ্ত সহায়ক। কথাটা কানে এলেও হাতেনাতে ধরা যাচ্ছিলনা। এবার প্রমাণ পেতেই পুলিশের হাতে নিজের আপ্ত সহায়ককে তুলে দিলেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। নিজেই এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধেবেলা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার পুলিশ গ্রেফতার করে সজল মুখোপাধ্যায় নামে তাঁর আপ্ত সহায়ককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:Sc EastBengal: কেরলের কাছে ১-০ গোলে হার এসসি ইস্টবেঙ্গলের

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিধায়কের জানান, একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর হুগলির বাসিন্দা সজল মুখোপাধ্যায়কে নিজের আপ্তসহায়কের পদে নিযুক্ত করেন তিনি। মাস কয়েক ধরেই তিনি বিধায়ক সোহমের আপ্ত সহায়কের কাজ করছিলেন। অভিযোগ ওঠে, প্রায়শই  সোহমের নাম করে তিনি  নানাজনের কাছ থেকে অর্থ চাইতেন। কোনও কাজ দ্রুত করিয়ে দেওয়া হবে কিংবা কাউকে কোনও পদ পাইয়ে দেবেন – এমন নানা আশ্বাস দিয়ে মোটা অঙ্কের প্রতারণা করতেন। এমন অভিযোগ জানতে পারেন তৃণমূল বিধায়কও।

অভিনেতা তথা বিধায়ক চণ্ডীপুরে নিজের কাজ সামলে বেশিরভাগ সময়ই কলকাতায় থাকেন। আর তারই সুযোগ নিত সজল। যেহেতু তার উপর বাকি কাজকর্মের দ্বায়িত্ব থাকত, সেই সুযোগের ব্যবহার করে দিনের পর দিন বিধায়কের নাম করে বেআইনিভাবে টাকা নিতেন সজল। সোহম সমস্ত অভিযোগের কথা শুনেছিলেন কিন্তু প্রমাণ পাননি বলে এতদিন পুলিশের দ্বারস্থ হননি। তবে সজলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার প্রমাণ পেতেই তিনি চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সোমবার সন্ধেবেলা এলাকা থেকে সজলকে গ্রেফতার করে। এদিকে তারকা প্রার্থীর এহেন কাজের প্রশংসায় তাঁর অনুরাগীরা।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...