Friday, April 3, 2026

“শুধু ডিস্কো নয়, তাঁর গানে মেলোডিরও ছোঁয়া ছিল”, বাপি লাহিড়ির স্মৃতিচারণায় শান্তনু মৈত্র

Date:

Share post:

লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের এবার সুরালোকে চিরনিদ্রায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার বাপি লাহিড়ি। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ৬৯ বছর বয়সে জীবনাবসান হয় কিংবদন্তি শিল্পীর। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু এবার দীর্ঘ রোগভোগের পর আর ফেরা হল না।


আরও পড়ুন:Bappi Lahiri: বাপী লাহিড়ীর আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


বাপি লাহিড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুরকার শান্তনু মৈত্র। বাপি লাহিড়ির ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে শান্তনু মৈত্র বলেন, “বাপিদা খুবই আন্তরিক মানুষ ছিলেন। বিভিন্ন সময়ে গান সম্পর্কে আলাপ আলোচনা হয়েছিল আমাদের মধ্যে। বহু গায়ক এবং সুরকারকে সমৃদ্ধ করেছেন বাপি লাহিড়ি। শুধু ডিস্কো নয়, তাঁর গানে মেলোডিরও ছোঁয়া ছিল।”

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...