Wednesday, June 10, 2026

কালীঘাটে  মানবিক উৎসব , কেন জানেন?

Date:

Share post:

আশ্রিতা ও কলরবের পক্ষ থেকে কালীঘাটে অনুষ্ঠিত হল ‘মানবিক উৎসব’। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াল আশ্রিতা ও কলরব। মুল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা মাস্টার বুক ইলেভেনের ডিরেক্টর সুপ্রিয় বিশ্বাস।

দক্ষিণ কলকাতার সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়, কলকাতা পুরসভার মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সি, বিশিষ্ট সমাজসেবী কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এদিন দুঃস্থ দরিদ্র মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল। পাশাপাশি দুস্থ দরিদ্র পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ সহ শিক্ষাসামগ্রী। স্কুৃল পড়ুয়ারা বসে আঁকো প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করে। তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

দুস্থঃদের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন মাস্টার বুক ইলেভেনের ডিরেক্টর তথা সমাজসেবী সুপ্রিয় সরকার। নদিয়ার রানাঘাটের এই উদ্যোগপতী সবসময় চেষ্টা করেন মানুষের পাশে থাকতে।

কখনও কলকাতার কালীঘাটে দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন তো কখনও নদিয়ার প্রত্যন্ত গ্রামে।  কালিঘাটের আশ্রিতা ও কলরবের সেবামূলক কর্মসূচির অনুষ্ঠানের মঞ্চ থেকে সুপ্রিয় বিশ্বাস বলেন, যখনই মানুষের বিপদ বা দুঃখ দুর্দাশা দেখবেন তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। অনুষ্ঠানে উপস্থিত সাংসদ মালা রায় থেকে মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সী বা সমাজসেবী কুমার সাহা প্রশংসায় ভরিয়ে তোলেন এই তরুণ উদ্যোগপতীকে।

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...