Thursday, April 9, 2026

গান স্যালুটে শেষ বিদায়, প্রিয় ‘সন্ধ্যাদি’কে হারিয়ে শোকস্তব্ধ মূহ্যমান মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের সর্বোচ্চ সম্মান গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। বুধবার সন্ধ্যায় রবীন্দ্রসদন থেকে তার মরদেহ এসে পৌঁছায় কেওড়াতলা মহাশ্মশানে। সাড়ে তিন কিলোমিটার পথের সর্বাগ্রে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, মালা রায় সহ মন্ত্রিসভার অন্যান্যরা। গীতশ্রীর দেহ পঞ্চভূতে বিলীন না হওয়া পর্যন্ত শ্মশানে ঠায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রিয় কাছের সন্ধ্যাদি নেই, যেন বিশ্বাস করতে পারছিলেন না।তিনি বলেছেন, তাঁর মৃত্যুতে বাংলার সঙ্গীত ও সংস্কৃতির জগতের বড় ক্ষতি।

বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ শায়িত থছিল রবীন্দ্র সদনে। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানান অনুগামী ও ভক্তরা।

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...