Tuesday, April 14, 2026

Sandhya Mukhopadhyay: ‘কিছুক্ষন আরও না হয় রহিতে কাছে ‘ – শেষ শ্রদ্ধা ‘গীতশ্রী’কে 

Date:

Share post:

আজ বাংলা জুড়ে বিষাদের সুর, পথ চলা শেষ হয়েছে গীতশ্রীর। এ শুধু গানের নয়, এ যেন বিষাদের দিন। শিল্পী জগতের মন আজ ভারাক্রান্ত। সুরের আকাশের ধ্রুবতারার নশ্বর দেহ এখন রবীন্দ্র সদনে(Rabindra Sadan) শায়িত।বিকেল ৫টা পর্যন্ত সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর অনুরাগীরা। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। ইতিমধ্যেই সেখানে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব এসে পৌঁছেছেন। সেখানে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য্য, অরূপ বিশ্বাস, মালা রায়, দেবাশিস কুমার , এছাড়াও রাজ্য সরকারের প্রতিনিধিরাও উপস্থিত আছেন।  এছাড়াও উপস্থিত হচ্ছেন সঙ্গীতজগতের বিশিষ্ট শিল্পীরাও, রয়েছেন শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, দেবাশিস বসু, শ্রীকান্ত আচার্য্য, জয়তী চক্রবর্তী ও অন্যান্যরা।পাশাপাশি সন্ধ্যা মুখোপাধ্যায়কে(Sandhya Mukhopadhyay) শেষ শ্রদ্ধা জানিয়েছেন টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা।সাধারণ মানুষ লাইন দিয়ে তাঁদের প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাচ্ছেন চোখের জলে।

 

আরও পড়ুন: “শুধু ডিস্কো নয়, তাঁর গানে মেলোডিরও ছোঁয়া ছিল”, বাপি লাহিড়ির স্মৃতিচারণায় শান্তনু মৈত্র

কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে গান স্যালুটে জানানো হবে শেষ শ্রদ্ধা এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গীতশ্রীর শেষকৃত্যে যোগ দিতে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে সন্ধ্যের মধ্যেই কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সর্বোচ্চ সম্মান জানিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়কে বিদায় জানানো হবে। কলকাতার রাজপথ থেকে সুরলোকের পথে পাড়ি দেবেন বঙ্গের সুর সম্রাজ্ঞী।

 

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...