Tuesday, April 7, 2026

নাবালিকা কিশোরী প্রেমের টানে সীমানা পেরিয়ে বাংলাদেশে, , কী হল পরবর্তীতে?

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে চলে এসেছেন ভারতীয় কিশোরী খুসনামা (১৭)। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী পেরিয়ে ঈদগাহ বস্তি এলাকায় প্রবেশ করে খুসনামা। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ দুপুরে তাকে আটক করে নিয়ে আসে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতনদিঘি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ ওরফে রকিবের (২১) সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

একপর্যায়ে উভয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। প্রেম ও বিয়ের টানেই কাঁটাতার ও আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে খুসনামা বাংলাদেশে প্রবেশ করে। তবে পুলিশের কাছে সে বিয়ের কোনও প্রমাণ দেখাতে পারেনি।

পুলিশ, বিজিবি ও বিএসএফ এবং দুই দেশের আইনি জটিলতা নিরসনের পর বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই কিশোরী বুধবার গভীর রাতে ভারতের ডাঙ্গিবস্তির সীমান্তের মেইন পিলার ৪৪৪-এর ২ সাব-পিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। রাতে তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার হাসিবুল ওরফে হাসিনুর নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় ওই কিশোরী।
পরে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ভারতের সীমান্ত পেরিয়ে ওই কিশোরী প্রেমিকের সঙ্গেই বাংলাদেশে প্রবেশ করেছে বলে পুলিশের ধারণা।

এদিকে, তাকে আটকের খবর পেয়ে তার প্রেমিক আব্দুল লতিফও থানায় আসেন। সেখানে এসে তিনি প্রেমিকাকে বাসায় নিয়ে যেতে চায়। এ সময় লতিফ বারবার কান্নায় ভেঙে পড়েন।

পুলিশি জিজ্ঞাসাবাদে ভারতীয় ওই কিশোরী জানান, ভারতের কেরালা প্রদেশের হাজী আলী নামে এক ব্যক্তির হোটেলে খুসনামার ভাইয়ের সঙ্গে কাজ করতেন বাংলাদেশি তরুণ আব্দুল লতিফ রকিব। সেই সূত্রে খুসনামার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ভারতীয় ওই কিশোরীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু মেয়েটি নাবালিকা, তাই আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে। বিজিবি-বিএসএফের আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম ফজলে রাব্বি বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এ নিয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। বিএসএফ সিদ্ধান্ত না জানালে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।’

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...