Saturday, April 4, 2026

Duare sarkar : যেমন প্রকল্প তেমন সাজো, দুয়ারে সরকার ক্যাম্পে অভিনব উদ্যোগ

Date:

Share post:

দুয়ারে সরকার প্রকল্পে এক ভিন্ন চিত্র ধরা পড়ল মালদহে। সাধারণ মানুষের কাছে প্রকল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হল অভিনব উদ্যোগ।’যেমন প্রকল্প তেমন সাজো’। লক্ষ্মীর ভান্ডারের জন্য লক্ষ্মী সেজে দেওয়া হচ্ছে ফর্ম। আবার কৃষক বন্ধুর জন্য কৃষক সেজে দেওয়া হচ্ছে ফর্ম। মালদহ জেলার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের মিটনা হাইস্কুলে বৃহস্পতিবার ছিল দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প। সেখানেই দেখা গেল অভিনব এই উদ্যোগ।

আর এসব দেখতে মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। প্রশাসনের উদ্যোগে খুশি মানুষ। উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান এবং বিডিও বিজয় গিরি। সরকারি প্রকল্পের উপর মানুষের উৎসাহ বাড়াতে এবং প্রকল্প সম্বন্ধে মানুষের ধারণা স্পষ্ট করার জন্য এই উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিধানসভা ভোটের আগেই দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করে। রাজ্যের প্রত্যেক মানুষ যাতে সরকারি প্রকল্পের সঠিক সুবিধা পায় তাই এই ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কারণ এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা যেত সরকারি প্রকল্প থাকলেও সমন্বয়ের অভাবে প্রান্তিক বহু মানুষ এই সব প্রকল্পের সুবিধা পেত না। সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করেন। লক্ষ্য সাধারণ মানুষের ঘরে ঘরে সরকারকে পৌঁছে দেওয়া।

পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা আবদুর রহমান বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং নির্দেশে এদিন আমাদের এলাকায় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প শুরু হল।হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক বিডিও বিজয় গিরি বলেন, আজ দুয়ারে সরকারি প্রকল্পের ক্যাম্প ছিল। সব কাজ সঠিক ভাবেই সম্পন্ন হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...