Thursday, May 14, 2026

খাস কলকাতার যোধপুর পার্কের ক্যাফেতে তোলাবাজির অভিযোগ!

Date:

Share post:

খাস কলকাতার (Kolkata) যোধপুর পার্কের (Allegations of extortion at a cafe in Jodhpur Park) একটি ক্যাফেতে উঠল তোলাবাজির অভিযোগ। টাকা চেকের মাধ্যমে দিতে হবে, চাপ দিতে থাকেন ‘যোধপুর পার্ক উৎসব’-এর উদ্যোক্তারা। ‘যোধপুর পার্ক উৎসব’-এর নাম করে টাকা চাইছিলেন তারা, এমনটাই অভিযোগ (Allegations of extortion at a cafe in Jodhpur Park)। যোধপুর পার্ক উৎসবের বিজ্ঞাপনের রেট চার্ট ধরিয়ে ক্যাফে মালিককে টাকা দিতে চাপ দেওয়া হয়।

ক্যাফের মালিকিন টাকা দিতে অস্বীকার করায় ‘যোধপুর পার্ক (Jodhpur Park) উৎসব’-এর উদ্যোক্তারা বুধবার রাতে ক্যাফের সামনে জমায়েত করেন বলে অভিযোগ। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভিডিও রেকর্ডিংয়ের সময় মোবাইল ফোন কেড়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন-High Court: বেনজির! ৩৪ সপ্তাহে গর্ভপাতের অনুমতি কলকাতা হাইকোর্টের

এরপর ক্যাফের মালিকিন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করায় তিনি লেক থানায় যাওয়ার পরামর্শ দেন। লেক থানায় অভিযোগ দায়ের করেন ওই ক্যাফের কর্ত্রী। থানায় অভিযোগ দায়ের করে ফেরার সময় ক্যাফের মালকিনের গাড়ি আটকাবার চেষ্টা করা হয়ে বলে অভিযোগ। এরপর বাইকে করে কয়েকজন তাদের গাড়ি আটকানোর চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে।

ক্যাবের মালকিন জানান, যাদবপুর থানার (Jadavpur Police Station) সামনে গাড়ি থামিয়ে কোনওক্রমে তিনি রক্ষা পান। পরে পুলিশি নিরাপত্তায় বাড়ি পৌঁছন বলে দাবি ওই ক্যাফের মালকিনের। ইতিমধ্যেই এই  ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে ‘যোধপুর পার্ক উৎসব’-এর উদ্যোক্তারা জানিয়েছেন, এমন ঘটনা ঘটে থাকলে ভুল হয়েছে।

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...