Tuesday, June 23, 2026

Surajit Sengupta: হাসপাতাল থেকে সোজা লাল-হলুদ ক্লাবে যাবে সুরজিতের দেহ

Date:

Share post:

বৃহস্পতিবার দুপুরে প্রয়াত হন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সুনগুপ্ত ( Surajit Sengupta) । কোভিডে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি মৃত‍‍্যকালে বয়স হয়েছিল ৭১ বছর। তার প্রয়ানে শোকস্তব্ধ কলকাতা ময়দান।

জানা গিয়েছে, হাসপাতাল থেকে প্রথমে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে সুরজিৎ সেনগুপ্তের মরদেহ। দীর্ঘদিন ধরে লাল-হলুদ জার্সি গায়ে দাপিয়ে খেলেছেন তিনি। সেই ক্লাবে শ্রদ্ধা জানানো হবে তাঁকে। সেখান থেকে সুরজিতের দেহ যাবে মোহনবাগান ক্লাবে। তারপরে গল্ফগ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হবে সুরজিৎ সেনগুপ্তকে। সেখানে কিছু ক্ষণ রাখার পরে সন্ধ্যা ৭টা নাগাদ গল্ফগ্রিনে ‘উদয় সদন’ নামের একটি কমিউনিটি হলে রাখা থাকবে তাঁর দেহ। সেখানে ভক্তরা প্রিয় ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। তার পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে।

এদিন সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুর খবর শুনে ছুঁটে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আসেন লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার-সহ অনেই। এদিন দেবব্রত সরকার বলেন, একজন শিল্পী ফুটবলার ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। আমার সৌভাগ্য আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি। আমি মর্মাহত। উনি দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন। ক্লাবের ওনার স্মরনসভা পালন করা হবে। আমরা সব আলোচনা করে দিন ঠিক করব।”

আরও পড়ুন:Surajit Sengupta: সুরজিতের স্মৃতিচারণে গৌতম, সত‍্যজিৎ, সুব্রত, দীপেন্দুরা

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...