Tuesday, April 7, 2026

ফের দিল্লিতে পাওয়া গেল বোমা, নজরে ৪, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

ফের দিল্লিতে পাওয়া গেল বোমা। ইস্ট দিল্লির সীমাপুরের একটি বাড়ি (Explosives Found From East Delhi House) থেকে ব্যাগের ভিতর আইইডি (IED) পাওয়া গিয়েছে বলে খবর। নজরে ৪ জন। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বোমা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)। ওই বাড়িতে ভাড়া থাকতেন চারজন। তাঁদের সবার পরিচয় এখনও জানা যায়নি।

যে বাড়ি থেকে আইইডি (Explosives Found From East Delhi House) বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটি কাসিম নামের এক ব্যক্তির। তিনি তাঁর বাড়ির দ্বিতীয় তলা বেশ কিছুদিন আগে প্রপার্টি ডিলার শাকিলের মাধ্যমে একজনকে ভাড়ায় দিয়েছিলেন। সেখানে দিন দশেক আগে আরও তিনজন থাকতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আইইডি সহ ব্যাগ ঘরে রেখে তারা পালিয়ে যায় বলে সূত্রের খবর। এরা কে, কোথা থেকে এসেছিল, কী কারণে এসেছিলে, তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিনের উন্নয়ন আসলে ভাঁওতা: অনুন্নয়নের খতিয়ান তুলে ধরল সপা

রোহিণী ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল ওই অ্যাপার্টমেন্টে ফরেনসিক তদন্ত করছে। তাঁদের সঙ্গে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। দিল্লি পুলিশের বিশেষ সেল সন্দেহভাজনদের শনাক্ত করেছে এবং তাদের ছবিও পেয়েছে। এই ব্যক্তিরা কোথা থেকে এসেছেন তা এখনও জানা যায়নি। পুলিশের সন্দেহ তারা স্লিপার সেলের অংশ বা বড় ষড়যন্ত্রের অংশ হতে পারে।

গতমাসে পূর্ব দিল্লির গাজিপুরের একটি ফুলের বাজারে আরডিএক্সের মতো শক্তিশালী রাসায়নিক পূর্ণ ৩ কেজি বোমা সহ একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া গিয়েছিল। পুলিশ মনে করছিল, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে একটি সন্ত্রাসী প্রচেষ্টা ছিল। পুলিশ তখন জানিয়েছিল, এটি “সর্বোচ্চ ক্ষয়ক্ষতি” করার লক্ষ্যে ছিল। গাজিপুরের পর এবার সীমাপুরেও একই ঘটনা। দুটি জায়গাই ইস্ট দিল্লির অন্তর্গত বলে জানা গিয়েছে।

 

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...