Tuesday, March 24, 2026

সবজি বোঝাই ভ্যান থেকে উদ্ধার অবৈধ মদ

Date:

Share post:

সবজি বোঝাই পিক আপ ভ্যান থেকে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করল ধুপগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৩০ লিটার মদ আটক করেছে। পুলিশ সন্দেহভাজন গাড়িটিকে আটক করেছে। চালক এবং
সহকারীর বক্তব্যে বিস্তর অসঙ্গতি ধরা পড়ায় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
ধৃতদের নাম সুভাষ মুখিয়া এবং রঞ্জিৎ রায়। সুভাষ মুখিয়ার বাড়ি দ্বারভাঙা এবং রঞ্জিৎ রায়ের বাড়ি ধূপগুড়ি পুরসভার ৯ নং ওয়ার্ডে।
মুলো, টোম্যাটো, আলু, গাজর দিয়ে এই মদের কার্টুনগুলিকে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল।
ধৃতদের জিঞ্জাসাবাদ চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...