Friday, April 3, 2026

Haryana: বেসরকারি চাকরিতে ৭৫ শতাংশ সংরক্ষণের স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত

Date:

Share post:

বেসরকারি চাকরিতে স্থানীয়দের সংরক্ষণ (Private Sector Reservation)নিয়ে এবার খানিকটা স্বস্তিতে হরিয়ানা সরকার (Haryana Government)। ৭৫ শতাংশ সংরক্ষণ নিয়ে যে সিদ্ধান্ত গ্রহন করেছিল হরিয়ানা সরকার তা কার্যকরী করার ক্ষেত্রে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court) নিষেধাজ্ঞা জারি করে। এবার সেই স্থগিতাদেশ খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাই কোর্টকে।

প্রসঙ্গত গত বছর নভেম্বর মাসে হরিয়ানা সরকার রাজ্য নাগরিক কর্মসংস্থান আইন ২০২০ পাশ করায়। সেই অনুযায়ী বেসরকারি চাকরিতে সেই রাজ্যের নাগরিকদের ৭৫ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বোচ্চ মাসিক ৩০ হাজার টাকা বেতনের চাকরির জন্য এই সংরক্ষণের ব্যবস্থা করে হরিয়ানা সরকার। সেই মতো ২০২২ এর ১৫ জানুয়ারি থেকে আইন কার্যকর হয়। এরপরই একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই আইনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা। মামলার ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট আইনটি কার্যকর হওয়ায় স্থগিতাদেশ দেয়। এই আইনের কোনও যৌক্তিকতা নেই স্পষ্ট জানিয়েছিল হাইকোর্ট। যদিও হরিয়ানায় বাড়তে থাকা বেকার সমস্যার সমাধানে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পাল্টা যুক্তি দেয় হরিয়ানা সরকার।কিন্তু এই সিদ্ধান্ত আইনানুগ নয় বলে জানায় হাইকোর্ট। এরপর হাই কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ফেব্রুয়ারির শুরুতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় হরিয়ানা সরকার। সেখানে রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে হাইকোর্ট রাজ্য সরকারকে স্বপক্ষে যুক্তি দেওয়ার কোনও সময়ই দেয়নি। তাড়াহুড়ো করে মাত্র দেড় মিনিটের মধ্যেই স্থগিতাদেশ চাপিয়ে দেওয়া হয়। এরপরই বৃহস্পতিবার হাই কোর্টের সেই স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত। আগামী এক মাসের মধ্যে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টকে।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...