Saturday, April 4, 2026

‘বাংলার গৌরব’ কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার ফুটবলে আবারও নক্ষত্রপতন। সুভাষ ভৌমিকের মৃত্যুশোক ভুলতে না ভুলতে এবার চলে গেলেন একই প্রজন্মের তারকা ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta) আজ, বৃহস্পতিবার দুপুর ১টা ৫৪ মিনিটে প্রয়াত হন তিনি। কলকাতা (Kolkata)ময়দানের এই শিল্পী ফুটবলার গত ২৩ জানুয়ারি থেকেই কোভিডে আক্রান্ত হয়ে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষের কয়েকদিন তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতিই হয়। আজ শেষ হয়ে গেল তাঁর লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে সর্বক্ষণ সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থার খোঁজ রেখেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। কিন্তু শেষরক্ষা হল না।

Local Train: পুরনো ফর্মে ফিরতে চলেছে লোকাল ট্রেন, চলবে আগের নিয়মেই

সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক শোকবার্তায় তিনি বলেন, “নক্ষত্র ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭০ বছর। দেশের অন্যতম সেরা উইঙ্গার সুরজিৎ সেনগুপ্ত দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানে খেলেছেন। ১৯৭৮-৭৯ সালে তিনি ইস্টবেঙ্গলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪ ও ১৯৭৮ সালে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর জনপ্রিয়তা ছিল অতুলনীয়। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘বাংলার গৌরব’ সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। ব্যক্তিগত ভাবে আমি তাঁকে সুভদ্র মানুষ হিসেবে জানতাম। আমি সুরজিৎ সেনগুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”


জানা গিয়েছে, আজ সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সুরজিৎ সেনগুপ্তর দেহ রাখা থাকবে গলফ গ্রীনের উদয় সদনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দায়িত্ব দিয়েছেন গোটা বিষয়টি দেখার।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...