Friday, April 3, 2026

Bappi lahiri : চোখের জলে মুখাগ্নি বাপ্পার, অলবিদা বাপ্পি লাহিড়ী

Date:

Share post:

ফুলের মালায় ঢাকা দেহ। অঙ্গে সোনার গয়না নেই । কিন্তু চোখে রয়েছে কালো চশমা। বলো হরি, হরি বোল। ছেলের কাঁধে চড়ে সুরের ভুবন থেকে চিরবিদায় নিলেন বাপ্পি লাহিড়ী । ফুলে -ফুলে ঢাকা গাড়িতে তুলে দেওয়া হলো বাপ্পিদার নশ্বর দেহ। চোখের জল বাঁধ মানছে না। অঝোরে কাঁদছেন মেয়ে রোমা, ছেলে বাপ্পা। পুত্রের হাতের অগ্নি স্পর্শ নিয়ে বৃহস্পতিবার সকালে ইহজগতের মায়া -মোহ ত্যাগ করে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন ডিস্কো কিং। পবনহংস  শ্মশানে সমবেত হরিবোল ধ্বনিতে আকাশ স্পর্শ করল লেলিহান অগ্নিশিখা। চলে গেলেন বাপ্পিদা।
রেখে গেলেন স্ত্রী -পুত্র-কন্যাকে । রেখে গেলেন অসংখ্য অসংখ্য সুপার ডুপার হিট গান । যে গানগুলিকে এক সময় লারেলাপ্পা বলে ব্যঙ্গ করলেও পরে সেগুলিই কালজয়ী হয়ে উঠেছিল।


মঙ্গলবার মধ্যরাতে ৬৯ বছর বয়সে ঘুমের মধ্যেই প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ী। কিন্তু সে খবর প্রকাশ্যে আনা হয়েছিল বুধবার ভোরে।
একমাত্র পুত্র বাপ্পা লাহিড়ী আমেরিকায় থাকায় সেদিনই শিল্পীর শেষকৃত্য করা যায়নি। লস অ্যাঞ্জেলস থেকে বুধবার মধ্যরাতে মুম্বইয়ের লাহিড়ি হাউসে ফেরেন ছেলে বাপ্পা। ছেলের তত্ত্বাবধানে ও
উপস্থিতিতে বৃহস্পতিবার সকালেই শেষকৃত্য সম্পন্ন হল পিতার।

কিংবদন্তি এই সঙ্গীত পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া বাংলা – মুম্বই দুই ছায়াছবি জগতেই। সকলেই শোক প্রকাশ করেছেন বাপ্পিদার বিচ্ছেদ ব্যথায়।

বাপ্পিকে হারানোর যন্ত্রণার কথা নিজের ব্লগে লিখেছেন অমিতাভ বচ্চন। অমিতাভ লিখেছেন, ‘বাপ্পি লাহিড়ীর প্রয়াণে আমি অবাক ও শোকাহত। জীবনের এমন সাফল্যের অধ্যায়ে চলে যাওয়া খুব কষ্টের। আমার আর ওঁর একসঙ্গে ছবিতে কাজ থেকে যাবে চিরজীবন। বর্তমান আর অতীত দুই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের প্রতি সমান সাফল্য রেখে চলতেন তিনি।’

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...