Tuesday, June 23, 2026

অবিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠক ১০ মার্চের পর!

Date:

Share post:

রাজ‌্যপালের ভূমিকা নিয়ে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের অসন্তোষ বাড়ছে বিপদ কমছে না। এবার তাদের নিয়ে বৈঠকের আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই বিজেপি-বিরোধী মুখ্যমন্ত্রীরা তাতে সাড়া দিয়েছেন।
এরই মাঝে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
যদিও বিজেপি বিরোধীদের সেই বৈঠক নিয়ে এবার মুখ খুললেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে যে বৈঠকের প্রস্তাব দিয়েছেন তা মার্চ মাসের ১০ তারিখের পর হবে। অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালদের ভূমিকা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ।
ইতিমধ্যেই সংসদে এই নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস (Congress), ডিএমকে-সহ অন্যান্যদের। বাংলায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভায় স্বতন্ত্র প্রস্তাব আনা হয়েছে। রাজ্যপাল পদ থেকে ধনকড়ের অপসারণের দাবি করা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে। তামিলনাড়ুর রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সেরাজ্যের শাসক দল ডিএমকেও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও রাজ্যপালের কাছে বিভিন্ন ভাবে বাধাপ্রাপ্ত হতে হয়েছে।
দিন দুই আগেই রাজ্যপালদের ভূমিকা নিয়ে অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের এই বৈঠকের আহ্বান জানিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ব্যাপারে ফোনে কথা বলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে।

ডিএমকে সুপ্রিমো মমতার আহ্বানে সাড়া দিয়ে জানিয়ে দেন, খুব শীঘ্রই দিল্লির বাইরে তাঁরা বৈঠক করবেন। তবে, কংগ্রেস (Congress) সেই বৈঠকে থাকবে কিনা স্পষ্ট করেননি তিনি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...