Saturday, April 4, 2026

স্কুল ফি-তে কোভিড ছাড় উঠল, ৫০% টাকা জমা করতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে : কোর্ট

Date:

Share post:

করোনাকাল অতিক্রান্ত। রাজ্যের প্রতিটি শিক্ষালয় খুলে গিয়েছে। তাই এবার কোভিডকালীন ফি ছাড়ের যে নির্দেশ ছিল তা উঠে গেল। শুক্রবার কলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছে। বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নেতৃত্বাধীন কলকাতা হাইকোর্টের  ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। ফলে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই স্কুলে ৫০ শতাংশ ফি জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালে করোনার সময় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বেসরকারি স্কুলগুলিতে টিউশন ফি ২০ শতাংশ কমিয়ে দিতে হবে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছিল কোনও ধরনের নন অ্যাকাডেমিক ফিও নেওয়া যাবে না। কারণ সেই সময় অনেক অভিভাবক জানিয়েছিলেন অতিমারির জেরে কর্মসংকোচনের কারণে স্কুল ফি দিতে তাঁরা অপারগ। তাঁদের অভিযোগ ছিল, স্কুল বন্ধ। অথচ  বিভিন্ন নন অ্যাকাডেমিক ক্ষেত্রের নাম করে  স্কুল কর্তৃপক্ষ বেতন নিয়ে যাচ্ছে। তখন এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকরা।

আগামী ২৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...