Sunday, June 28, 2026

Entertainment: ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি নিয়ে সংশয়! প্রাণে মারার হুমকি পরিচালককে 

Date:

Share post:

রাজনীতির (Politics)শিকার নাকি শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ? আবারও সিনেমা মুক্তি নিয়ে সংশয়। শুধু তাই নয় পরিচালককে প্রাণনাশের হুমকি (Death threats) শুনতে হচ্ছে বলে সূত্রের খবর। কথা হচ্ছে ভারতীয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নিয়ে। কাশ্মীরের (Kashmir) হিন্দু পণ্ডিতদের উপর অত্যাচার, তাঁদের গণহত্যার অনন্য দলিল এই ছবি(Film)। মার্কিন মুলুকে দেখানো হয়েছে, কিন্তু ভারতীয় দর্শকদের কাছে এ ছবি পৌঁছবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

প্রজাতন্ত্র দিবসে মার্কিন মুলুকের টাইমস স্কোয়্যার টাওয়ারে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ফিচার করা হয় দ্যা বিগ অ্যাপেলে। ‘দ্য তশকন্ত ফাইলস’ এর পরিচালক(Director) বিবেক অগ্নিহোত্রীর ছবি ঘিরে দর্শকদের আলাদা রকমেরই প্রত্যাশা। তাছাড়া কাশ্মীরের জানা অজানা কাহিনী অবলম্বনে ছবি তাই দর্শকের প্রত্যাশা একটু বেশিই। ভারতীয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রে কম করে তিরিশ বার দেখানো হয়েছে । কিন্তু সে দেশে চললেও স্বদেশে ছবি মুক্তির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে পরিচালককে। তিনি হুমকির মুখে পড়েছেন এমনটাই দাবি করছেন স্বয়ং পরিচালক।

নাবালিকা কিশোরী প্রেমের টানে সীমানা পেরিয়ে বাংলাদেশে, , কী হল পরবর্তীতে?

মাসখানেকের মধ্যেই ভারতে মুক্তি পাওয়ার কথা ছবিটির। জানা যাচ্ছে, মার্কিন মুলুকে ছবি মুক্তির আগেও এরকমই হুমকি পেয়েছিলেন বিবেক। কিন্তু তিনি সে সবই উপেক্ষা করেছিলেন। ইদানিং হুমকি ফোনকল ও মেসেজের সংখ্যা নাকি বেড়েই চলেছে। পরিচালককে প্রাণে মারার হুমকিও এসেছে ইতিমধ্যে।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), অনুপম খের(Anupam Kher), পল্লবী যোশীর মতো দাপুটে অভিনেতারা। পরিচালক বলছেন সাম্প্রদায়িক হিংসার কথা নয়, বাস্তবকে তুলে ধরেছেন তিনি। পাশাপাশি স্পষ্ট বার্তাও রয়েছে সিনেমায়। কিন্তু ছবি কি আদৌ দেখার সুযোগ পাবেন দর্শক? চিন্তায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালক নিজেই।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...