Friday, June 26, 2026

ক্যাফেতে তোলাবাজি, তৃণমূল নেত্রীকে কটাক্ষ দিলীপের, পাল্টা ধুইয়ে দিলেন কুণাল

Date:

Share post:

যোধপুর পার্ক ক্যাফেতে (Jodhpur Park Cafe) তোলাবাজির ঘটনায় কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ক্যাফেতে তোলাবাজি প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাল্টা ধুইয়ে দিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

দিলীপ ঘোষ বলেন, “দল-সরকারের উপর নেত্রীর কোনও কন্ট্রোল নেই। ওনার কথা কেউ শোনেন না।” এরপরই তৃণমূলের সমস্ত পদের অবলুপ্তি প্রসঙ্গে তিনি বলেন, “পার্টি বলে কিছু নেই। সব পদ বাদ দিয়ে গ্যাং তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উনি হচ্ছেন গ্যাংস্টার।”

আরও পড়ুন: গণতন্ত্র নিয়ে ভাষণে নেহেরুর প্রশংসা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, রাষ্ট্রদূতকে তলব দিল্লির

দিলীপের মন্তব্যের পাল্টা ক্যাফেতে তোলাবাজি প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “অবশ্যই যা হয়েছে অন্যায় হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এমনটা হওয়া উচিত হয়নি। ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ফুটপাতে দোকান বসানো নিয়ে একটি অভিযোগ রয়েছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।” দিলীপ ঘোষের তোলাবাজ মন্তব্যে পাল্টা কুণাল বলেন, “সবচেয়ে বড় তোলাবাজ শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে রয়েছেন। সারদা কর্তা নিজে লিখে দিয়েছিলেন যে ৬ কোটি টাকা তোলাবাজির জন্য তাকে দিতে হয়েছে। তাকে আশ্রয় দিয়ে বিজেপিতে রেখে দিয়েছেন। আগের সেই তোলাবাজের কথা বলুন তারপর এই তোলাবাজির কথা বলবেন।”

গতকালই বিতর্কের জেরে বন্ধ হয়েছে ‘যোধপুর পার্ক উৎসব’। ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। উচ্চ নেতৃত্বের চাপে বন্ধ করে দেওয়া হল যোধপুর পার্ক উৎসব। উল্লেখ্য, কলকাতার যোধপুর পার্কের (Jodhpur Park Cafe) একটি ক্যাফেতে  তোলাবাজির অভিযোগ ওঠে। ‘যোধপুর পার্ক উৎসব’-এর নাম করে টাকা চাইছিলেন তারা। যোধপুর পার্ক উৎসবের বিজ্ঞাপনের রেট চার্ট ধরিয়ে ক্যাফে মালিককে টাকা দিতে চাপ দেওয়া হয়। ক্যাফের মালিকিন টাকা দিতে অস্বীকার করায় ‘যোধপুর পার্ক (Jodhpur Park) উৎসব’-এর উদ্যোক্তারা বুধবার রাতে ক্যাফের সামনে জমায়েত করেন বলে অভিযোগ। এরপর লেক থানায় অভিযোগ দায়ের করেন ওই ক্যাফের মালকিন। পুলিশ জানিয়েছে, তদন্ত নেমেছে তারা। দোষীদের কঠোর শাস্তি হবে।

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...