Friday, June 26, 2026

স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতির দাবিতে বিক্ষোভ আশা কর্মীদের

Date:

Share post:

স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি ও বেতন বৃদ্ধির দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ। শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন আশা কর্মীরা। ডোরিনা ক্রসিংয়ে অবরোধ চলে মিনিট পনেরো। পরে রানী রাসমণি অ্যাভিনিউতে এক সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়।

আরও পড়ুন- গণতন্ত্র নিয়ে ভাষণে নেহেরুর প্রশংসা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, রাষ্ট্রদূতকে তলব দিল্লির

তাঁদের দাবি, ভাতা বাড়াতে হবে এবং সব টাকা নিঃশর্তে দিতে হবে। এমনই দাবি নিয়ে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে এদিন কয়েকশো আশা কর্মী বিক্ষোভ দেখান। এর আগেও জেলায় জেলায় আশা কর্মীরা আন্দোলন করেছেন।

তাদের বক্তব্য, করোনা পর্বে জীবনের ঝুঁকি নিয়ে বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করেছেন আশা কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা করোনা রোগীদের খোঁজখবর নিয়েছেন, এমনকী গ্রামে গ্রামে ঘুরে টিকাও দিতে হয়েছে আশা কর্মীদের। নিয়মিত বেতন না পাওয়ায় তারা বিপাকে পড়েছেন।প্রসঙ্গত, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে প্রায় ৬০ হাজার আশা কর্মী এই রাজ্যে কাজ করছেন।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...