Sunday, April 5, 2026

Ssc-HighCourt : এসএসসি গ্রুপ সি পদে নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

এসএসসির গ্রুপ সি  পদে ৩৫০ কর্মীর ভুয়ো নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের উপরে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।  শুক্রবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে নিয়ে গঠিত কলকাতা হাইকোর্টের  ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ফলে গ্রুপ সি নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ আপাতত স্থগিত রইল। আগামী ২২ ফেব্রুয়ারি  ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন সিঙ্গল বেঞ্চ গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি-র গ্রুপ সি পদে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তার আগে গত ডিসেম্বর মাসে   ৩৫০ জন কর্মীর বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছিল এই সিঙ্গল বেঞ্চই।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...