Monday, April 6, 2026

চোর সন্দেহে তরুণ প্রোমোটারকে পিটিয়ে খুন

Date:

Share post:

বান্ধবী  বার ডান্সার,  তাকে নিয়ে রাতের অন্ধকারে ঘুরতে বেরিয়ে কাল হল! চোর সন্দেহে তরুণ প্রোমোটারকে পিটিয়ে খুন করল গ্রামবাসী। খাস কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে বারুইপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ওই প্রোমোটারকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর বন্ধুদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অভীক মুখোপাধ্যায় (৩৫)। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকার বাসিন্দা। অভীক মুখোপাধ্যায় পেশায় তরুণ প্রোমোটার ছিলেন।জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ বার ডান্সার বান্ধবী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে বারুইপুরের বেগম পুর গ্রাম পঞ্চায়েতের ২০০ কলোনির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই এলাকাবাসী চোর সন্দেহে গণপিটুনি দিয়ে তাঁকে খুন করে। যদিও অভীককে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে বলে তাঁর বন্ধুদের অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ বারুইপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা সরকারকে একটি এন্ডফিল বাইকে করে নিয়ে ২০০ কলোনির কাছে বেড়াতে গিয়েছিলেন অভীক। বাইক ও প্রিয়াঙ্কাকে রাস্তার উপরে দাঁড় করিয়ে তিনি খানিকটা দূরে বাথরুম করতে যান। তখনই স্থানীয় বাসিন্দারা চড়াও হয়ে গণপিটুনি দেয় বলে অভিযোগ। চোর সন্দেহেই তাঁকে গণপিটুনি দেওয়া হয় জানিয়ে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ অভীককে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। এদিকে, এত কিছু ঘটনা ঘটলেও প্রিয়াঙ্কার দেখা মেলেনি। যদিও শেষ পর্যন্ত পুলিশ প্রিয়াঙ্কাকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে গোটা ঘটনায় প্রিয়াঙ্কা সহ এলাকাবাসীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন অভীকের বন্ধু সহ পরিজনরা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...