Friday, June 26, 2026

হিজাবের পর এবার সিঁদুরের টিপ পরা নিয়ে শুরু বিতর্ক

Date:

Share post:

হিজাব বিতর্কের (Hijab Controversy) পর এবার সামনে এল নয়া ইস্যু। সিঁদুরের টিপ (Sindoor Controversy) পরে কলেজে ঢোকা যাবে না, জানাল কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে সেই কর্ণাটকেই (Karnataka)।

আরও পড়ুন: Ssc-HighCourt : এসএসসি গ্রুপ সি পদে নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

শুক্রবার কর্ণাটকের বিজয়পুরায় (Vijayapura district) পিইউসি সরকারি কলেজে (PUC College) এক ছাত্রকে কপালে সিঁদুরের টিপ (Sindoor Controversy) পরে ঢোকায় তাঁকে আটকে দেওয়া হয়। ছেলেটিকে কলেজে ঢোকার আগে সিঁদুর সরাতে বলা হয়। তিনি রাজি না হলে তাকে বাড়ি ফিরে যেতে বলা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বজরং দলের কর্মীরা পিইউসি কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কলেজের বাইরে জড়ো হয়ে কলেজ ও শিক্ষকদের বিরুদ্ধে স্লোগান দেয়। শুরু হয় তর্ক- বিতর্ক।

সিঁদুরের টিপ পরতে না দেওয়াকে কেন্দ্র করে ক্লাস বয়কট করেন পড়ুয়ারা। ছাত্রদের বক্তব্য, ‘এতদিন আমরা চুপ ছিলাম। ধর্মীয় বিভাজন প্রশ্রয় পাবে বলেই গেরুয়া উত্তরীয় পরা নিয়ে কোনও প্রতিবাদ করিনি। কিন্তু এখন কপালে সিঁদুরের টিপ পরাতেও আপত্তি করছে কলেজ কর্তৃপক্ষ। সিঁদুরের টিপ আমাদের ধর্মীয় আচার আচরণের অবিচ্ছেদ্য অঙ্গ।’

আরও পড়ুন: গায়ে পড়ে বিরিয়ানি ও জোর করে কোলাকুলি বিদেশনীতি নয়: মোদিকে তোপ মনমোহনের

অন্যদিকে, কলেজের কর্মীরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কোনও ধর্মীয় পোশাক পরা অথবা ধর্মীয় আচার আচরণ চলবে না। হাইকোর্টের সেই নির্দেশের পরেও বিভিন্ন স্কুল-কলেজে চলছেই হিজাব বিতর্ক। এই পরিস্থিতিতে নতুন বিতর্ক শুরু হল কপালে টিপ পরাকে কেন্দ্র করে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...