Friday, June 26, 2026

Entertainment : শপথ নিয়ে বিয়ে করবেন ফারহান -শিবানী

Date:

Share post:

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপর নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন আরও এক বলি দম্পতি। ফারহান আখতার (Farhan Akhtar and Shibani Dandekar)এবং শিবানী ডান্ডেকর, এখন এই জুটিকে নিয়েই আলোচনা টিনসেল টাউনে। কারন শনিবার (Saturday) অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি ২০২২, জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর (Farhan Akhtar and Shibani Dandekar)। তবে এই বিয়ে (Marrige)হবে সম্পূর্ণ অন্য ভাবে। চিরাচরিত রীতির বাইরে গিয়ে শপথ(Oath) নিয়ে বিয়ে করবেন ফারহান -শিবানী ।

আরও পড়ুন – আইসিএসই এবং আইএসসি-র দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা এগোল

বলিউড তারকার বিয়ে মানেই চোখ ধাঁধানো আয়োজন। অতীত ঘেঁটে দেখলে ভুরিভুরি উদাহরণ চোখের সামনে ভেসে উঠবে। খুব সম্প্রতি বললে ভিকি-ক্যাট এর কথাই সবার মনে আসবে। কিন্তু জাঁকজমকপূর্ণ বিয়েতে নারাজ ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর, তাঁরা ব্যাতিক্রমি। তাই খুব সাধারণভাবেই বিয়ে করতে চান তাঁরা। প্রথমে শোনা গিয়েছিল,মহারাষ্ট্রীয় রীতি মেনেই নব জীবনে প্রবেশ করবেন দুই বলিউড-তারকা(Bollywood Star)।কোভিড পরিস্থিতির কারণে মাত্র ৫০ জন অতিথিকে নিয়ে হবে বিয়ের অনুষ্ঠান, আর সেখানেই বড় চমক। নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে মেনে নয় বরং কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবেন ফারহান -শিবানী। পরিবার সূত্রে খবর ইতিমধ্যেই শপথগুলি লেখাও হয়ে গেছে দু’জনের। অতিথি তালিকায় থাকছে ঘনিষ্ঠ আত্মীয় আর পরিবার পরিজন। সুত্রের খবর নিমন্ত্রিতদের মধ্যে থাকছেন ফারহানের অত্যন্ত কাছের বন্ধু বলিউডের সুপারস্টার হৃতিক রোশন। এছাড়াও থাকছেন রিয়া চক্রবর্তী, ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা। বিলাসবহুল বাংলোয় অতিথি আপ্যায়নের সুব্যবস্থা রয়েছে।

বিয়ের নিয়মে কিছু পরিবর্তন আনলেও সাজপোশাকেও কি ভিন্ন ভাবনা?টিনসেল টাউন বলছে, এক্ষেত্রেও চিরাচরিত বলিউডি জাঁকজমক এড়াতে চেয়েছেন হবু-দম্পতি। বিয়ের দিন শ্বেতশুভ্র পোশাকে অতিথিদের সেজে উঠতে অনুরোধ করেছেন ফারহান-শিবানী। নিজেরাও সেজে উঠবেন সেভাবেই । তাহলে আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরই এক ফ্রেমে ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...