Friday, April 3, 2026

বারুইপুরে প্রমোটার খুনে শুরু ব্যাপক ধরপাকড়, এক মহিলা সহ গ্রেফতার ৫

Date:

Share post:

(বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে নিহতের পরিবারের তরফে। পুলিশের তরফেও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে)

দামি বাইক, বহুমূল্য পোশাক, সঙ্গী বান্ধবী। আর সেই যুবককেই ‘ছাগল চোর’ অপবাদ দিয়ে পিটিয়ে মারল গ্রামবাসীরা! বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে বারুইপুরে। নিহত অভীক মুখোপাধ্যায় পেশায় প্রোমোটার। দক্ষিণ কলকাতার নেতাজি নগরের বাসিন্দা। ৩৫ বছরের যুবকের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে। কেন এত রাতে ওই এলাকায় তিনি গিয়েছিলেন, তৈরি হয়েছে ধন্দ। বান্ধবী প্রিয়াঙ্কা সরকার অবশ্য অক্ষত। অভীকের গণধোলাইয়ের সময় তিনি একটি বাড়িতে লুকিয়ে পড়েন। পরে তাঁকে খুঁজে পাওয়া যায়।

এদিকে বারুইপুরে প্রোমোটার খুনের ঘটনায় শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। গতকাল, রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত এক মহিলা সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পাঁচজনই যেখানে ঘটনা ঘটেছিল, সেই ২০০ পল্লি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সেই অঞ্চল থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে নিহতের পরিবারের তরফে। পুলিশের তরফেও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার নিহতের বান্ধবিকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও রাতে তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। তাঁকে বলা হয়েছে তদন্তের প্রয়োজনে তাঁকে সবরকম সহযোগিতা করতে হবে এবং যখনই ডাকা হবে তখনই থানায় এসে হাজিরা দিতে হবে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...