Tuesday, June 23, 2026

সোনারপুরে উদ্ধার মা-ছেলের জোড়া মৃতদেহ, খুন নাকি আত্মহত্যা?

Date:

Share post:

শেয়ার বাজারে লাগাতার বিনিয়োগ, সেখান থেকেই ব্যাপক লোকসান। ঋণের দায়ে জর্জরিত হয়ে বিক্রি করতে হয়েছিল বসতবাড়িও। কিন্তু ফের লোকসান। অবশেষে করুন পরিণতি সোনারপুরের বাসিন্দা মা ও ছেলের।

শুক্রবার রাতে সোনারপুরের থানার অন্তর্গত সুভাষগ্রাম এলাকার একটি বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের নাম গৌতম মজুমদার (ছেলে) ও তপতী মজুমদার (মা)। জানা গিয়েছে, লাভের আশায় গৌতম শেয়ার বাজারে প্রচুর টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু গত দু’বছর ধরে লাভের মুখ দেখেননি। মাস কয়েক আগে সুভাষগ্রামের বসতবাড়িও বিক্রি করে দিয়েছিলেন তিনি। সেই টাকাও শেয়ার বাজারে ঢেলেছিলেন। কিন্তু পরিস্থিতির বদলায়নি। বরং, সব হারিয়ে পরিবার নিয়ে রাস্তায় বসেছিলেন গৌতম। চরম হতাশা থেকে সম্প্রতি মানসিক অবসাদ ভুগছিলেন গৌতম।

আর্থিক অনটনের ধাক্কা সামলাতে না পেরে ধাক্কা সামলাতে না পেরে শেষপর্যন্ত মৃত্যুর পথ বেছে নিলেন গৌতম মজুমদার। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে গৌতমবাবু আত্মহত্যা করেছেন, একই কারণে তাঁর মা তপতীদেবীও
আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:বারুইপুরে প্রমোটার খুনে শুরু ব্যাপক ধরপাকড়, এক মহিলা সহ গ্রেফতার ৫

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...