Sunday, April 12, 2026

Bengal: তৃতীয় দিনে দুরন্ত কামব‍্যাক বাংলার, জিততে গেলে দরকার ২০৩ রান

Date:

Share post:

রঞ্জি ট্রফির ( Ranji Trophy) ম‍্যাচে তৃতীয় দিনে দুরন্ত ক‍ামব‍্যাক বাংলার ( Bengal)। শনিবার দ্বিতীয় ইনিংসে বরোদাকে ২৫৫ রানে আটকে দিল অভিমন‍্যু ইশ্বরনের দল। জিততে গেলে শেষ দিনে ২০৩ রান তুলতে হবে বাংলাকে। বাংলার হাতে রয়েছে আট উইকেট।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দাপট দেখান বাংলার বোলাররা। এদিন বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন ঈশান পোড়েল এবং আকাশ দীপ। দুই উইকেট মুকেশ কুমারের। একটি উইকেট নেন শাহবাজ আহমেদ। মিতেশ প‍্যাটেল বাদে বরোদার কেউ অর্ধশতরান করতে পারেননি। বরোদার অধিনায়ক কেদার দেবধর করেন ৪১ রান।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালই করে বাংলা। বাংলার দুরন্ত ব‍্যাটিং অভিমন‍্যু ইশ্বরনের। ৭৯ রানে অপরাজিত তিনি। ২৭ রান করেন সুদীপ ঘরামী। ২২ রানে অপরাজিত অনুষ্টুপ মজুমদার। বরোদার হয়ে একটি করে উইকেট নেন অতিত শেঠ, ধ্রুব প‍্যাটেলের।

আরও পড়ুন:২০২৩ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক বসতে চলেছে ভারতে

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...