Sunday, April 12, 2026

রবিবার বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, চড়বে তাপমাত্রার পারদ

Date:

Share post:

বঙ্গ থেকে এই মরশুমের মতো বিদায় নিচ্ছে শীত। ভোর রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও, দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এর মধ্যেই রবিবার বৃষ্টির পূর্বাভাস (Weather Report) দিল আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্তের জেরে আগামিকাল থেকে দুই বঙ্গেই হবে বৃষ্টি। তবে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন-জনবিচ্ছিন্ন! কেন্দ্রীয় নিরাপত্তার বহর বাড়িয়ে চলেছেন শুভেন্দু, তীব্র কটাক্ষ কুণালের

শনিবার মাঝারি (Weather Report) বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ছাড়া বাকি ৯ টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়ার উন্নতি হবে সোমবার থেকে। তবে উপকূলবর্তী দুই ২৪ পরগনা এবং উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে আরও দু’দিন হাল্কা বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...