Sunday, June 14, 2026

Black Out: এবারও ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

অন্যান্য বছরের মতো এবারও ২৫ মার্চ গণহত্যা দিবসে (Genocide) এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। ওইদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালিদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর কালরাতের প্রথম প্রহর স্মরণ করে আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাক আউটের এ কর্মসূচি পালন করা হয়। এটি ২০১৮ সালে প্রথম চালু করে সরকার।

আন্তঃমন্ত্রণালয় সভায় নেওয়া সিদ্ধান্তে বলা হয়, ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এপিআই বা জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট থাকবে।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মার্চ দুপুর ১২টা থেকে ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় গণহত্যার ভয়াবহতায় চিত্র প্রচার করা হবে। এছাড়া গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী হবে।

আরও পড়ুন- অভীকই তাঁর বান্ধবীকে ধান ক্ষেতে নিয়ে গিয়েছিল ঘুরতে, প্রোমোটার খুনে ঘনাচ্ছে রহস্য

Related articles

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...