Friday, June 26, 2026

পুলিশ-প্রশাসনকে ভিলেন করতেই ইউনিফর্ম পরে খুন! ছাত্র-মৃত্যুতে DSP পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্ত

Date:

Share post:

ছাত্র-মৃত্যু নিয়ে রাজনীতির অপচেষ্টা রাজ্যের বিরোধী দলগুলির। দিনভর রণক্ষেত্র আমতা।

পুলিশের পোশাক পরে তারাই খুন করবে, যারা পুলিশ আর সরকারকে ভিলেন করে নিজেদের আড়াল করতে চাইবে। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে এখন এই জল্পনাই ছড়িয়েছে রাজ্য জুড়ে। এই সঙ্গে ঘোলাজলে মাছ ধরতে লেগে পড়েছে রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি। এক তরুণের মৃত্যু নিয়ে চলেছে রাজনীতি। এদিকে, ঘটনায় ডিএসপি (DSP) পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ডিজিপি। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় জানান, সামগ্রিক বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যারা অভিযুক্ত, তারা শাস্তি পাবে।

পুলিশের বেশে গিয়ে ‘খুন’ করা হয়েছে তরুণ আনিস খানকে। কারা রয়েছে এই জঘন্য কাণ্ডের পিছনে? রাজ্যনৈতিক মহলের মতে, পুলিশ-প্রশাসনকে যারা কলঙ্কিত করতে চায় তারাই এই কাজ করেছে। এই মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে বাম-কংগ্রেস। শনিবার, কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার আমতা। বিচারবিভাগীয় তদন্ত দাবি করে দফায় দফায় বিক্ষোভ দেখায় বাম ছাত্র ও যুব সংগঠনগুলি। কিন্তু এরফলে বিঘ্নিত হচ্ছে পুলিশি তদন্ত। সকালই এলাকায় গিয়ে তদন্ত করতে চায় পুলিশ। কিন্তু এই অবরোধের জেরে সেই তদন্ত বাধা প্রাপ্ত হচ্ছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রকৃত অপরাধী কোনও মতেই ছাড় পাবে না। কড়া শাস্তি পাবে। কিন্তু বিক্ষোভ-অবরোধ করে কোনও লাভ নেই। অযথা সময় নষ্ট হচ্ছে। ইতিমধ্যেই হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের সঙ্গে ভবানী ভবনে (Bhawani Bhawan) দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয়। গোটা ঘটনায় ডিএসপি (DSP) পদমর্যাদার অফিসারকে দিয়ে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন ডিজিপি (DGP)।

তবে, প্রশাসনিক তৎপরতার পরেও মৃত্যু নিয়ে রাজনীতির পথ থেকে পিছু হটেনি বাম ও ছাত্র যুব সংগঠনগুলি। পুলিশকে এলাকায় ঢুকতে বারবার বাধা দেওয়া হয়। তদন্তের কাজে বাধা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করে পুলশ। ব্যারিকেড ভেঙে আমতা থানায় ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এলাকার পরিস্থিতি অযথা উত্তপ্ত করার অপচেষ্টা হয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...