Friday, June 26, 2026

এবার সমীর ওয়াংখেড়েরর বিরুদ্ধে দায়ের হল FIR

Date:

Share post:

এবার সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে দায়ের হল এফআইআর। মহারাষ্ট্রের আবগারি দফতরের তরফে তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। থানের কোপারি থানায় সমীরের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে।

মহারাষ্ট্র আবগারি দফতরের দাবি, সরকারি নথি আদায়ের জন্য ইচ্ছাকৃতভাবে নিজের বয়স গোপন করেছিলেন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। প্রশাসনকে জেনেশুনেই ভুল তথ্য দিয়েছিলেন তিনি। সেই কারণেই সমীরের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

এনসিপি মুখপাত্র এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী নবাব মালিক এর আগে দাবি করেছিলেন যে ওয়াংখেড়ে মুম্বইতে হোটেল সদগুরু নামে একটি বারের মালিক ছিল। তিনি বলেন,  আইআরএস অফিসারের বয়স ছিল মাত্র ১৭ বছর যখন তিনি বারটির লাইসেন্স পেয়েছিলেন।

আরও পড়ুন: ডাকাতির ছক বানচাল, পুলিশের জালে অস্ত্রসহ ৪ অপরাধী

পুলিশের মতে, আইআরএস অফিসার মদ বিক্রির লাইসেন্স পাওয়ার জন্য তাঁর বয়স সম্পর্কে একটি মিথ্যা হলফনামা জমা দিয়ে সরকারকে বিভ্রান্ত করেছেন। এক অফিসার জানিয়েছেন, ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে লাইসেন্সের জন্য আবেদন জমা দেওয়ার সময় কোনো তারিখ উল্লেখ করা হয়নি তবে হলফনামা এবং স্ট্যাম্প পেপারে বলা হয়েছিল যে ওয়াংখেড়ে একজন প্রাপ্তবয়স্ক ছিলেন।

২০২১ সারে মুম্বই উপকূলে একটি বিলাসবহু প্রমোদতরী থেকে পাকড়াও করা হয় বলিউড অভিনেতা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে। মাদক সেবন, বেআইনিভাবে মাদক রাখার অভিযোগ পরে গ্রেফতারও করা হয় তাঁকে। এরপর এই মামলায় নাম জড়ায় বলিউডের একাধিক অভিনেত্রীর। আরিয়ানের গ্রেফতারি-সহ গোটা ঘটনা যাঁর নেতৃত্বে পরিচালিত হয়, তিনি এই সমীর ওয়াংখেড়ে। এইভাবেই সমীরের বিরুদ্ধে একেরপর এক অভিযোগ দায়ের করা হয়েছিল আগেও।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...