Friday, June 26, 2026

নির্দল হয়ে জিতলেই ফেরাবে না তৃণমূল, কড়া বার্তা  পার্থর

Date:

Share post:

“দলের বিরুদ্ধে দাঁড়িয়ে, দলের প্রার্থীদের হারিয়ে জেতার স্বপ্ন দেখে যদি কেউ ভেবে থাকেন দলে ফিরে আসবেন, সেই ভাবনা সফল হবে না। কারণ যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁরা জিতবেন না। তেমনই ফিরে আসাও হবে না।” রবিবার বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের উদ্দেশে এভাবেই  কড়া বার্তা  দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।  এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অনেকেই তো বিজেপিতে গিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছেন। তাঁদের সবার জন্য দল দরজা হাট করে খুলে দেয়নি।  নির্দল প্রার্থী হয়ে দলীয় প্রার্থীর ক্ষতি করবেন, আবার ফিরে আসার স্বপ্ন দেখবেন, দুটো এক সঙ্গে হবে না। জেতার স্বপ্নও পুরণ হবে না। দলেও ফেরা যাবে না।”

তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে নির্দল প্রার্থীরা ভোটে জিতলে কোনও ভাবেই তাদের আর দলে ফেরানো হবে না । নির্দল প্রার্থীদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে যারা প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন তারা দলে রয়ে গিয়েছেন । যারা সেই সময়সীমার মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার করেননি তাদের বহিষ্কার করা হচ্ছে। ইতিমধ্যেই বহিষ্কারের পদক্ষেপ শুরু হয়েছে ।
জেলায় জেলায় গত কয়েকদিনে একাধিক নির্দল প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে । রবিবারই উত্তর ২৪ পরগনায় ৬১ জন নির্দল প্রার্থী বহিস্কৃত হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...