Friday, April 3, 2026

বিক্ষুব্ধরা ভোটে জিতলেও আর দলে ফিরতে পারবেন না স্পষ্ট বললেন সৌগত

Date:

Share post:

‘যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন তাঁদের আর কোনওদিন দলে ফিরিয়ে নেওয়া হবে না। কোনও সুযোগ নেই।’ কামারহাটি পুরসভার প্রচারে এসে এমনটাই জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন:Assembly Election:পাঞ্জাবে শুরু ভোটগ্রহণ, উত্তরপ্রদেশে আজ তৃতীয় দফার ভোট

পুরসভার প্রার্থী ঘোষণা হতেই তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে টিকিট না পাওয়ায় বিক্ষোভ লক্ষ্য করা যায়। স্থানীয়ভাবে দলের উচ্চস্তরের নেতৃত্বের কাছে ক্ষোভ উগরে দেওয়া ছাড়াও জায়গায় জায়গায় অবরোধ এবং বিক্ষোভ দেখান তারা। দলের টিকিট না পেয়ে অনেকেই নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেন। এদিন কড়া ভাষায় সাংসদ বলেন, ভোটে জিতলেও বিক্ষুব্ধদের আর ফেরত নেবে না তৃণমূল কংগ্রেস।

বিক্ষুব্ধদের সম্পর্কে তৃণমূলের হুঁশিয়ারি ছিল দলের উচ্চস্তরের নেতৃত্বকে ৪৮ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার অথবা কড়া ব্যবস্থার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হওয়া। অভিমান ভুলে কেউ কেউ শেষপর্যন্ত দলের হয়ে কাজের সিদ্ধান্ত নিলেও অনেক জায়গায় বিক্ষুব্ধরা লড়াইয়ের ময়দানেই অটল থেকেছেন। যে বিষয়ে ব্যবস্থাও নিয়েছে তৃণমূল। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার জন্য বেশ কয়েকজন বিক্ষুব্ধকে জেলায় জেলায় ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে।  শনিবার কামারহাটি পুরসভা এলাকায় একসঙ্গে প্রচারে সামিল হন সাংসদ সৌগত রায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...