Sunday, June 21, 2026

Bank Holiday:মার্চ মাসে ১৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কাজ থাকলে আগেই সেরে নিন

Date:

Share post:

আর মাত্র কয়েকটা দিন। তারপরই মার্চ মাস। আর এই মাসে লম্বা ছুটির লাইন। তাই আগামী মাসে যদি আপনার ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে আগেভাগেই দেখে নিন এই তালিকা।

আরও পড়ুন: Rahul Dravid: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের চিন্তাভাবনা শুরু দ্রাবিড়ের

মার্চে শিবরাত্রি, হোলির মতো অনেক উৎসব রয়েছে। যে কারণে আগামী মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা।রিজার্ভ ব্যাঙ্ক্ অফ ইন্ডিয়া জানিয়েছে, মার্চে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই ছুটির মধ্যে শনি ও রবিবারের ছুটিও ধরা হয়েছে।
একনজরে ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিন-
১) ১ মার্চ মহাশিবরাত্রির কারণে আগরতলা, আইজল, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, নয়াদিল্লি, পানাজি, পাটনা ও শিলংয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২) ৬ মার্চ রবিবারের কারণে সাপ্তাহিক ছুটি।
৩) ১২ মার্চ শনিবার অর্থাৎ মাসের দ্বিতীয় শনিবারের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৪) ৩ মার্চ লোসারের কারণে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৫) ৪ মার্চ চাপচার কুটের কারণে আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৬) ১৩ মার্চ রবিবারের কারণে ব্যাঙ্কে কোনও কাজ থাকবে না।
৭) ১৭ মার্চ হোলিকা দহনের কারণে দেরাদুন, কানপুর, লখনউ ও রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৮)১৮ মার্চ হোলি/ধুলেতি/দোল যাত্রার কারণে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, ইম্ফল, কোচি, কলকাতা ও তিরুঅনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৯) ১৯ মার্চ  হোলি / ইয়াওসাং এর কারণে ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায় ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০) ২০ মার্চ একটি রবিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ।
১১) ২২ মার্চ বিহার দিবসের কারণে পাটনায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১২) ২৬ মার্চ শনিবার মাসের চতুর্থ শনিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ।
১৩) ২৭ মার্চ রবিবারের কারণে ব্যাঙ্কগুলিতে কাজ হবে না।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...