Friday, June 26, 2026

CAB: ঋদ্ধির আচরণে ক্ষুব্ধ সিএবি সচিব, বললেন, সৌরভের সঙ্গে আলোচনা প্রকাশ্যে আনা উচিত হয়নি ওর

Date:

Share post:

ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) আচরণে ক্ষুদ্ধ সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ( Snehasish Ganguly)। সৌরভ গঙ্গোপাধ্যায় ঋদ্ধিমান সাহা বিষয় নিয়ে এবার মুখ খুললেন তিনি। এদিন স্নেহাশিস বললেন, সৌরভের সঙ্গে যা আলোচনা হয়েছিল ঋদ্ধির, তা এভাবে প্রকাশ্যে আনাটা উচিত হয়নি ওর।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল থেকে বাদ পড়ার পরই বোমা ফাঁটান ঋদ্ধি। গতকাল এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ঋদ্ধি বলেন,” দাদি (সৌরভ গঙ্গোপাধ্যায়) হোয়াটসঅ্যাপ করে বলেছিলেন ‘যতদিন আমি আছি, তোকে কিছু ভাবতে হবে না।’ এরপরই উত্তাল হয়ে ওঠে ক্রিকেট মহল। রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম‍্যাচের ফাঁকেই তারই পাল্টা দিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,” সৌরভ ওকে কী টেক্সট পাঠিয়েছে, সেটা সংবাদমাধ্যমে ফাঁস করা ঠিক হয়নি ঋদ্ধির। এটি আমার ব্যক্তিগত মত, তবে বিসিসিআই বা মুখ্য নির্বাচকের সঙ্গে যা আলোচনা হয়েছে ঋদ্ধিমানের, তা একান্তই ব্যক্তিগত ছিল। ওর হয়ত এটা সর্বসমক্ষে বলাটা উচিত হয়নি।”

এদিকে ঋদ্ধির ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে যখন সারা দেশ উত্তাল, বিভিন্ন প্রান্ত থেকে আবেগপূর্ণ সমর্থন আসছে, তখন ইডেনে দাঁড়িয়ে  সিএবি সচিবের একেবারে উল্টো সুর। এই নিয়ে স্নেহাশিস বলেন, “চেতন শর্মাকে আমরা জিজ্ঞেস করতে যাব না, ঋদ্ধির সঙ্গে ওরা এরকম করল কেন! রঞ্জি ট্রফিতে যদি ও পরপর দু’টো সেঞ্চুরি করে, আবারও ওর দরজা খুলে যেতে পারে। ক্রিকেটার হলে তোমাকে খেলে যেতেই হবে।”

এদিকে ব্যক্তিগত কারণের জন্য চলতি মরশুমে রঞ্জি ট্রফি থেকে অব্যাহতি নিলেও প্রয়োজনে আবারও দলে ফিরতে পারেন ঋদ্ধি। এই নিয়ে স্নেহাশিস বলেন, “হয়ত ও রঞ্জি ট্রফি খেলতেই পারত। ও ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নিয়েছে আর আমাদের তা সম্মান করা উচিত। ওর জন্য দরজা সব সময় খোলা, যখনই ওর ইচ্ছা হবে দলে যোগ দিতে পারবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...