Friday, April 3, 2026

Covid-19: ১২-১৮ বছর বয়সীদের জন্য করবিভ্যাক্স ভ্যাকসিনকে অনুমতি দিল DCGI

Date:

Share post:

১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য করোনা ভ্যাকসিন(Covid Vaccine) করবিভ্যাক্সকে(Corbevax) চূড়ান্ত অনুমোদন দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি(DCGi)। করোনার বিরুদ্ধে লড়াইয়ে হায়দরাবাদের(Hyderabad) ওষুধ নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই-র(biological e) তৈরি এই ভ্যাকসিন এখন থেকে ব্যবহার করা যাবে ১২ থেকে ১৮ বছর বয়সের কিশোর-কিশোরীদের শরীরের। এই ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা।

বায়োলজিক্যাল ই লিমিটেডের তরফে জানানো হয়েছে, ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য আপৎকালীন ব্যবহারের ক্ষেত্রে করবিভ্যাক্সকে অনুমতি দিয়েছে ডিসিজিআই। আগেই কেন্দ্রের তরফে এই ভ্যাকসিন বয়স্কদের ক্ষেত্রে আপৎকালীন ব্যবহারের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছিল। পাশাপাশি করবিভ্যাক্স ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ভারতের তৈরি প্রথম স্বদেশী RBD প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে ৫ থেকে ১৮ বছর বয়সীদের ওপর দ্বিতীয় ও তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি মিলেছিল। সফলভাবে ট্রায়াল’ শেষ হওয়ার পর অপেক্ষা ছিল চূড়ান্ত অনুমোদনের। অবশেষে সোমবার মিলল সেই অনুমতি।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...