Friday, June 26, 2026

ওয়েব সিরিজে ডেবিউ আরিয়ানের

Date:

Share post:

অনেক ঝড়-ঝাপটার পর আপাতত নিজের কেরিয়ারে মন দিয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান (Aryan Khan)। নিজের পায়ের তলার মাটি শক্ত করতে উঠে পড়ে লেগেছেন আরিয়ান। জানা যাচ্ছে, আরিয়ান খানের লেখার কাজে ডেবিউ হতে চলেছে। এছাড়া শোনা যাচ্ছে আরিয়ান আপাতত একটি ওয়েব সিরিজের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করছেন। স্ক্রিপ্টগুলি বর্তমানে প্রযোজনার মধ্যে রয়েছে এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের সমস্ত মান পূর্ণ না হওয়া পর্যন্ত সেগুলি প্রকাশ করা হবে না বলেও খবর।

একদিকে যেমন ফিচার ফিল্মটির গল্প গোপন রাখা হচ্ছে, অন্যদিকে ওয়েব সিরিজটির গল্প বেশ আকর্ষণীয়। সেটি একটি ডাই-হার্ড ফ্যানকে কেন্দ্র করে তৈরি হবে এবং তাতে কিছু আকর্ষণীয় অংশ থাকবে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় তবে এই বছর ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে অনুমোদনও পেতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-দ্বিপাক্ষিক সমস্যা মেটাতে মোদিকে টেলিভিশন বিতর্কে বসার প্রস্তাব ইমরানের

আরিয়ান খান (Aryan Khan) এই সমস্ত কাজের পাশাপাশি বিলাল সিদ্দিকির সহ-লেখক হিসেবেও কাজ করছেন। শাহরুখ খান বছরের পর বছর ধরে তাঁর লেখার প্রতি ভালবাসার কথা খোলামেলা জানিয়েছিলেন, এবার তাঁরই পুত্র আরিয়ান সেই কর্মক্ষেত্রে প্রবেশ করার লক্ষ্যে রয়েছে।

অন্যদিকে শাহরুখ কন্যা সুহানা খান পা রাখতে চলেছেন অভিনয় জগতে। জোয়া আখতার পরিচালিত ওয়েব সিরিজে ডেবিউ করবেন সুহানা। সিরিজটি বিখ্যাত ‘আর্চি কমিক্স’ নিয়ে তৈরি, নেটফ্লিক্সে দেখা যাবে।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...