Friday, June 26, 2026

Surajit Sengupta: ৭ মার্চ ইস্টবেঙ্গল ক্লাবে সুরজিৎ সেনগুপ্তের স্মরণসভা

Date:

Share post:

গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ( Surajit Sengupta)। প্রাক্তন এই ফুটবলারের উদ্দেশে স্মরণসভার আয়োজন করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আগামী ৭ মার্চ, সোমবার ক্লাব তাঁবুতে স্মরণসভা আয়োজন করতে চলেছেন লাল-হলুদ কর্তারা। বিকেল চারটের সময় আয়োজন করা হবে স্মরণসভা।

কোভিডে আক্রান্ত হয়ে গত ২৪ জানুয়ারি এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুরজিৎ সেনগুপ্ত। গত ১২ ফেব্রুয়ারি সন্ধে পর্যন্ত তাঁর অবস্থা সঙ্কটজনক হলেও, মোটামুটি স্থিতিশীল ছিলেন তিনি। কিন্তু ওই দিন রাত থেকে আচমকা অবনতি শুরু হয়। শ্বাসকষ্ট বেড়ে যায়।অক্সিজেনের মাত্রা কমতে থাকে তাঁর। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হচ্ছিল কৃত্রিম পদ্ধতিতে। এ অবস্থায় তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত ১৭ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন প্রাক্তন এই ফুটবলার।

আরও পড়ুন:Wriddhiman Saha: ‘আমি সেই শিক্ষা পাইনি যে, কারো কেরিয়ার নষ্ট করব’ সাংবাদিকের নাম প্রকাশ নিয়ে বললেন ঋদ্ধি

 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...