Friday, June 26, 2026

Wriddhiman Saha: ‘আমি সেই শিক্ষা পাইনি যে, কারো কেরিয়ার নষ্ট করব’ সাংবাদিকের নাম প্রকাশ নিয়ে বললেন ঋদ্ধি

Date:

Share post:

সাংবাদিকের নাম প্রকাশ‍্যে আনবেন না ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। শ্রীলঙ্কার( Srilanka) বিরুদ্ধে দল থেকে বাদ পড়ার পরই ঋদ্ধির সাক্ষাৎকার নিতে চান এক সাংবাদিক। কিন্তু তাঁকে কোনও উত্তরই দেননি বাংলার উইকেটরক্ষক। সেই রাগে ঋদ্ধিকে হুমকি দেন সেই সাংবাদিক। এই পুরো বাকচারিতার স্ক্রিনশট নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঋদ্ধি। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিসিসিআই (BCCI)নড়েচড়ে বসেছে এবং ঋদ্ধিমানের কাছে সেই সাংবাদিকের নাম জানতে চেয়েছে। তবে সেই সাংবাদিকের পরিচয় সামনে আনবেন না বলেই জানিয়েছেন ঋদ্ধি। একজন প্রকৃত ভদ্রলোক হওয়ায় সেই নাম প্রকাশ করতে চাইছেন না তিনি। কারণ ঋদ্ধি চান না তার জন্য কারোর কেরিয়ার শেষ হয়ে যাক।

এই নিয়ে ঋদ্ধি বলেন,”আমার সঙ্গে বিসিসিআইয়ের তরফে এখনও এই বিষয়ে কোনও যোগাযোগ করা হয়নি। যদি ওরা আমায় নাম প্রকাশের জন্য বলে, আমি বলব যে আমার কোনও ইচ্ছা নেই কারোর কেরিয়ার নষ্ট করার। কোনও মানুষের সর্বনাশ করার। আর সেই কারণে আমি ঐ টুইটে তার নাম প্রকাশ করিনি। এমন শিক্ষা আমি আমার বাবা-মায়ের থেকে পাইনি।”

এরপর ঋদ্ধি আরও বলেন, “আমার টুইটের মূল উদ্দেশ্য ছিল বিষয়টি প্রকাশ্যে আনা যে এই মিডিয়াতে এমন কেউ রয়েছে যারা এই ধরণের কাজ করে, খেলোয়াড়দের ইচ্ছাকে অসম্মান করে। এমনটা করা উচিত হয়নি, যা আমি আমার টুইটের মাধ্যমে প্রকাশ করেছি। যে এমনটা করেছে সে খুব ভালো করে জানে। আমি এই টুইটগুলি পোস্ট করেছি কারণ আমি চাই না খেলোয়াড়রা এই ধরণের পরিস্থিতির সম্মুখীন হোক। আমি এই বার্তা দিতে চাই যে, যা হয়েছে তা ভুল এবং কেউ যেন এমনটা না করেন।

গত শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণার পরে রাতেই হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঋদ্ধিমান। সেখানে দেখা যায় ওই সাংবাদিক ঋদ্ধির সাক্ষাৎকার নিতে চাইছিলেন। ঋদ্ধি সাক্ষাৎকার না দেওয়ায় রেগে গিয়ে হুমকি দিতে থাকেন তিনি। ঋদ্ধিমান সেই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন:Wriddhiman Saha: ঋদ্ধির পাশে বিসিসিআই, তদন্তের জন‍্য দায়িত্ব দেওয়া হচ্ছে এক বিশেষ সংস্থাকে: সূত্র

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...