Tuesday, June 23, 2026

‘গ্রুপ ডি’ মামলায় ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

গ্রুপ ডি নিয়োগ নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আজ মঙ্গলবার ওই মামলায় গুরুত্বপূর্ণ মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। কাকে বিশ্বাস করব ? পর্ষদ নাকি কমিশন ? মঙ্গলবার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করেন বিচারপতি হরিশ ট্য়ান্ডন। তিনি আরও বলেন, যদি অনিয়ম হয়েছে ধরেও নেওয়ায় যায় তাহলে তার জন্য দায়ী কে ? সেই ব্যক্তিদের খুঁজে বের করা খুব একটা সহজ নয়।

SSC-র গ্রুপ-ডি নিয়োগে দু্র্নীতির মামলায় প্রথমে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। তারপরই সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে এক বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছিল।

এদিন ওই মামলায় সওয়াল করতে গিয়ে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, সরকার স্কুল খোলার দোহাই দিয়ে অনিয়মের পাশে দাঁড়াচ্ছে। শুধু গ্রুপ ডি নয়, গ্রুপ সি-র ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠছে। গ্রুপ ডি পদে যে ৫৭৩ জনের নিয়োগ দুর্নীতির মামলা হয়েছে তাতে অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ শুক্রবার পর্যন্ত  বজায় রাখল কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:Modi-Mamata: ভাঙন রুখতে ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

আদালতের নির্দেশ অনুযায়ী, আদালতের কাছে জমা পড়া ভুয়া নিয়োগ সুপারিশপত্র সঙ্গে তদন্ত কমিটির কাছে থাকা নথি মিলিয়ে দেখতে চায় ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বৃহস্পতিবার কমিটির কোনো প্রতিনিধি তাদের কাছে জমা পড়া নিয়োগ সুপারিশপত্রের কিছু নমুনা মুখবন্ধ খামে জমা দেবে আদালতে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...