Tuesday, June 23, 2026

Modi-Mamata: ভাঙন রুখতে ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গঙ্গা-পদ্মার ভাঙনে তলিয়ে যাচ্ছে চাষের জমি-বাড়িঘর। সর্বহারা হচ্ছে মানুষ। এই বিষয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। ভাঙন রুখতে গঙ্গা অ্যাকশন প্ল্যান দ্রুত কার্যকর করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Narendra Modi)।
চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, তিনটি জেলা- মুর্শিদাবাদ, মালদহ ও নদিয়ায় (Murshidabad, Maldah, Nadia) ভাঙনের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। নদীর গতিপথ বদলের ফলেই ভাঙন বলেই মত মুখ্যমন্ত্রী।

মমতা চিঠিতে লেখেন, নদীর গতিপথে ফরাক্কা ব্যারেজ নির্মাণের প্রভাব পড়েছে। নদীর পাড়ের ক্ষয়রোধ করতে জলসম্পদ কেন্দ্রীয় মন্ত্রক ২০০৫ সালে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়েছিল। ২০১৭ সালে এই ক্ষমতায় বদল ঘটায় কেন্দ্র। অভিযোগ, এটা কার্যত একতরফাভাবে হয়েছিল। জনজীবন বাঁচাতে দ্রুত পদক্ষেপ করার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরেই নদীন নিয়ে সরব মমতা। বারবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এবার চিঠি স্বয়ং প্রধানমন্ত্রী।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...