Friday, April 3, 2026

একমাত্র সন্তানকে চিরতরে হারিয়েছেন,  আত্মঘাতী হতাশাগ্রস্ত দম্পতি

Date:

Share post:

বাবা- মায়ের কাছে সন্তান নয়নের মণি। সেই নয়নের মণিকে আগলে রেখে বড় করে তোলে তাঁরা। কিন্তু সেই বাবা-মা যদি ‘নয়নের মণি’কে চিরতরে হারিয়ে ফেলে তবে তার থেকে মর্মান্তিক আর কিছুই হতে পারে না। তেমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটুরের (Coimbatore) সুলুর গ্রাম। নিজেদের ১৪ বছরের ছেলের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন হতাশাগ্রস্ত এক দম্পতি (a couple committed suicide)।

আরও পড়ুন: মেঘালয়ে ১১ জনের রাজ্য কমিটি ঘোষণা তৃণমূলের

সুলুর গ্রামের (Coimbatore) বাসিন্দা ৩৬ বছর বয়সী ভি সত্যরাজ এবং তাঁর স্ত্রী এস সারন্যার ১৪ বছর বয়সী পুত্র সন্তান গতবছর মারা যায়। ২০২১ সালের ডিসেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়া ওই দম্পতির সন্তান। এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন সত্যরাজ। সোমবার সকালে ওই দম্পতিকে বাড়ির বাইরে বের হতে না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারা দরজা ধাক্কাতে শুরু করেন। কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। পরে তারা দরজা ভেঙে ঘরে ঢুকতেই সত্যরাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য কোয়েম্বাটুর মেডিক্যাল কলেজে পাঠায়। এই ঘটনায় সিআরপিসির ১৭৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...