Saturday, June 20, 2026

Corona update: সংক্রমণ নিয়ন্ত্রণে, কিন্তু চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃত্যু!

Date:

Share post:

দেশে করোনা(Corona) সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে। স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশবাসী। তবে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর (Death) সংখ্যা।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry)মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে কোভিড (Covid19)আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন। যদিও সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার কমেছে।

প্যারোলে মুক্তি পেতেই ‘ধর্ষক’ রাম রহিমকে ‘জেড প্লাস’ নিরাপত্তা বিজেপি সরকারের

তবে উদ্বেগ বাড়ছে করোনায় (Corona)মৃত্যুর হার নিয়ে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩৫ জনের, যা গতকালের চেয়ে সামান্য বেশি। এখনও পর্যন্ত করোনার কারণে মোট মৃত্যুর সংখ্যা প্রায় ৫ লক্ষ ১২ হাজার ৩৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩৪,২২৬ জন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ কোটি ২১ লক্ষ ৫৮ হাজার ৫১০। এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে ১ লক্ষ ৮১ হাজার ৭৫।  তবে পজিটিভিটি রেট অনেকটা কমেছে, স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট ১.২৪ শতাংশ।

অন্যদিকে সারা দেশ জুড়ে টিকাকরণও চলছে জোরকদমে। এরই মধ্যে হায়দরাবাদের  সংস্থা ‘বায়োলজিক্যাল ই ‘-র (Biological E) তৈরি ভ্যাকসিন ‘কর্বিভ্যাক্স’কে অনুমোদন দিয়েছে ডিজিসিআই। ১২ থেকে ১৮ বছর বয়সিদের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা যাবে বলেই জানা যাচ্ছে।

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...