Monday, April 6, 2026

Belur Math:প্রতীক্ষার অবসান, কোভিড বিধি মেনে ফের খুলল বেলুড় মঠ

Date:

Share post:

করোনা আবহে প্রায় দেড়মাস বন্ধ থাকার পর ফের খুলল বেলুড় মঠ। গত ২৬ ডিসেম্বর স্বামীজীর জন্মতিথি পালনের পর কোভিডের প্রকোপ বাড়তেই বন্ধ হয়ে যায় বেলুড় মঠ।আজ,বুধবার থেকে ফের সাধারণ মানুষের জন্য খুলে গেল বেলুড় মঠ। প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা। আগের মতোই কোভিড বিধি মেনে ঢুকতে হবে ভক্ত ও সাধারণ দর্শকদের।

আরও পড়ুন:প্রকল্প শুরুই আগেই দেউচা-পাঁচামির ২২২জনকে চাকরি দিচ্ছেন মুখ্যমন্ত্রী

তবে, মন্দির দর্শন ও মহারাজদের প্রণাম করার অনুমতি থাকলেও সন্ধের আরতি দর্শন করা যাবে না। বন্ধ ভোগ বিতরণও।মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, পরবর্তীকালে পরিস্থিতি খতিয়ে দেখে কোভিড বিধি শিথিল করা হবে। করোনা আবহে গত পয়লা জানুয়ারি থেকে বন্ধ ছিল বেলুড় মঠ।

তবে, শিবরাত্রির দিন প্রথম-প্রহরের পুজোয় ভক্তরা উপস্থিত থাকতে পারবেন না। তবে আগামী ৪মার্চ শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে ভক্তদের জন্য সময়সীমা বাড়ানো এবং প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গেছে।এছাড়াও,  ৪ঠা মার্চ ২০২২,  শ্রীরামকৃষ্ণদেবের  জন্মতিথিতে বেলুড় মঠ ভক্ত ও দর্শনার্থীদের জন্য কেবল নির্দিষ্ট সময়ে খোলা থাকবে। ঐদিন সকাল ৬.৩০টা থেকে ১১.৩০টা পর্যন্ত  ও  বিকাল ৩.৩০টা থেকে  ৫.৩০টা পর্যন্ত মঠ খোলা থাকবে। এছাড়াও ঐ দিনের অনুষ্ঠানগুলি এবং বৈকালিক ধর্মসভা ইউ-টিউব -এর মাধ্যমে সম্প্রচারিত হবে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...