Monday, April 6, 2026

High Court: ১০৮টি পুরসভার ভোটে বাহিনীর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: হাইকোর্ট

Date:

Share post:

অশান্তি হলে দায় বর্তাবে নির্বাচন কমিশনের উপর- হাইকোর্ট।

আগের পুরভোটের মতোই এবারও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোটগ্রহণ কি না তার সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। বুধবার, এই রায় দিল কলকাতা হাইকোর্ট (Kolkata HighCourt)। রবিবার, রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। সেখানেই কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনকে দিয়েছে উচ্চ আদালত। প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।

২৭ ফেব্রুয়ারি দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার উলুবেড়িয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূমের ১০৮টি পুরভোট। কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা রুজু হয়। শুনানিতে সরকারের উপরে পুলিশে আস্থা রাখার কথা বলা হবে। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখে হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যেই বাহিনী নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এর আগে বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ির পুরভোটেও বাহিনীর নিয়ে সিদ্ধান্ত কমিশনের উপরেই ছেড়েছিল আদালত। রাজ্য পুলিশের নজরদারিতেই হয় ভোটগ্রহণ।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...