Sunday, February 1, 2026

Kolkata: রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় ‘এয়ারক্র্যাফট মিউজিয়াম’ এবার কলকাতার নিউটাউনে

Date:

Share post:

বিশাল যুদ্ধবিমান ও সেনা হেলিকপ্টার এবার কলকাতার বুকে।এবার চোখের সামনেই দেখা যাবে আসল মিসাইল।যুদ্ধবিমানের কোন সুইচ টিপলে ডানার নিচে থাকা মিসাইল সোজা ছুটে যায় টার্গেটের দিকে? অথবা কীভাবে একসঙ্গে ১২টি বোমা (Bomb) আকাশ থেকে নির্দিষ্ট লক্ষ্যে নিক্ষেপ করা হয়? এই সব প্রশ্নের উত্তর মিলবে।সামরিক রহস্য ( Military Mystery)এবার সবার সম্মুখে আসবে।কলকাতার নিউটাউনে (Newtown) এবার নয়া ‘এয়ারক্র্যাফট মিউজিয়াম ‘ (Aircraft Museum)। বিশাল যুদ্ধবিমান ও সেনা হেলিকপ্টার নিয়ে রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় এয়ারক্র্যাফট মিউজিয়ামের উদ্বোধন হবে শীঘ্রই।

সূত্র মারফত জানা যায় কলকাতার টাটা মেডিক্যাল হাসপাতাল (Tata Medical Hospital)ক্যাম্পাসের ঠিক উল্টোদিকে প্রায় ১১০ টন ওজনের রাশিয়ান যুদ্ধবিমান প্রস্তুত।বিমানে চারটি ইঞ্জিন ও আটটি প্রপেলার রয়েছে। এর পাশাপাশি মিসাইল, টর্পেডো, বন্দুক, গুলি, বোমা মজুতের কক্ষ সবই রয়েছে বিমানে। রাশিয়ান এই যুদ্ধবিমানটি র নাম ‘অ্যালবাট্রস’ । ১৯৮৮ সালে ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy)এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রায় ২৯ বছর একটানা দেশকে সার্ভিস দেওয়ার পর অবসর নেয় এই যুদ্ধবিমান।এরপর তামিলনাড়ুর আরোক্কানাম নৌঘাঁটির আইএনএস (INS)রাজালি থেকে বিমানটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে কলকাতায় আসে। প্রায় দুবছর ধরে বিমানের অংশগুলি সংযুক্তিকরণের পাশাপাশি মিউজিয়াম(Museum) নির্মাণের কাজ চলছিল। আগামি ১লা বৈশাখ আমজনতার জন্য এই মিউজিয়াম খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে হিডকোর।ইকো পার্কের (Eco park)মতোই টিকিট কেটে এই মিউজিয়ামে যেমন ঢুকতে হবে, তেমনই স্কুল ও কলেজের পড়ুয়াদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হচ্ছে।

 

spot_img

Related articles

NRI-দের সুবিধা, সুরাহা নেই মধ্যবিত্তের: বাজেটে নতুন আয়কর আইন চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

মধ্যবিত্ত যে তিমিরে সেই তিমিরেই। NRI-দের মন পেতে বড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। বেনজিরভাবে রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন...

সংসদে বাজেট পড়লেন নির্মলা, সেনসেক্স-নিফটি পড়ল হুড়মুড়িয়ে

এতটাই অন্তঃসারশূন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে তাঁর বাজেট পড়ার সময়ই শেয়ার বাজারে ধস নামল। যদিও...

পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

ভাষাতত্ত্ববিদ এবং 'অলচিকি' লিপির জনক, পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণদিবস ১ ফেব্রুয়ারী। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)...

বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে গুরুত্বপূর্ণ উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বীর চিলারায়ের জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারী। কোচ রাজবংশের অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী ছিলেন তিনি। তাঁর জন্মবার্ষিকীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...