Wednesday, April 8, 2026

‘তোমার কামব্যাক আমাদের প্রেরণা’: যুবির চিঠির জবাবে বিরাট

Date:

Share post:

যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) আবেগঘন চিঠি ও উপহার নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপজয়ী প্রাক্তন অলরাউন্ডার সম্প্রতি বিরাটকে একটি আবেগ ভরা চিঠি লিখেছিলেন। উপহার হিসেবে পাঠিয়েছিলেন একটি সোনার বুট। যুবরাজের চিঠি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবার যুবির চিঠির উত্তর দিলেন বিরাট। সদ্য প্রাক্তন ভারত অধিনায়কও হয়ে পড়লেন আবেগতাড়িত।

বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডল ও ইনস্টাগ্রাম পোস্টে কোহলি (Virat Kohli) লেখেন, ‘‘যুবি (Yuvraj Singh) পা তোমাকে অসংখ্য ধন্যবাদ এমন অসাধারণ সৌজন্য দেখানোর জন্য। আমার কেরিয়ারের শুরুর দিন থেকে তুমি প্রতিটি মুহূর্তের সাক্ষী। তোমার জীবন এবং ক্যানসারকে হারিয়ে তোমার প্রত্যাবর্তন শুধু ক্রিকেটেই নয়, সর্বস্তরের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থেকে যাবে।’’

আরও পড়ুন: দলে ফিরলেন জাদেজা, বললেন দারুণ লাগছে

যুবরাজের চিঠির প্রত্যুত্তরে বিরাট আরও লেখেন, ‘‘তুমি বরাবর তোমার চারপাশের মানুষের জন্য উদারতা দেখিয়েছ। তাদের যত্ন নিয়েছ। এখন আমরা দু’জনেই পিতা হয়েছি। জানি এটা কত বড় আশীর্বাদ। নতুন যাত্রাপথে তুমি অনেক সুখে থাকো, ঈশ্বরের আশীবার্দ থাকুক তোমার সঙ্গে, এই কামনাই করি।’’

বাইশ গজে কোহলির আবির্ভাবের আগেই ভারতীয় ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন যুবরাজ। দু’জনের বয়সের ফারাক সাত বছর। কিন্তু যত সময় গড়িয়েছে, সিনিয়র-জুনিয়রের সীমানা ভেঙে পরস্পরের বন্ধু হয়ে ওঠেন দু’জন।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...